বৃহস্পিতবার সন্ধ্যা। পরেরদিনের পত্রিকায় কি কি নিউজ যাবে, লিড কি হবে তা নিয়ে মাত্রই মিটিং শেষ করেছি। বিঞ্চুমূর্তি উদ্ধার অভিযান লিড হবে এটাই মোটামুটি সিদ্ধান্ত। মিটিং উপলক্ষ্যে পাওয়া চা'এর কাপটা নিয়ে মাত্রটা নিজের টেবিলে এসেছি।
শিফট চালাচ্ছিলেন শাহনেওয়াজ ভাই। প্রথমে এসে বললেন যে বেনজিরের সমাবেশে আবারো হামলা হয়েছে। একমিনিট পর আবার এসে বললেন বেনজীর আহত। আধা মিনিটের মধ্যে খবর দিলেন বেনজির মারা গেছেন।
সঙ্গে সঙ্গে বিবিসি ধরলাম দেলা যে বেনজির আহত। সেলিম ভাই দিলেন জিও চ্যানেল। সেখানেই দেখলাম যে বেনজির নিহত। আমি সঙ্গে সঙ্গে সংবাদটা দিলাম ব্লগে।
তারপর আবার আমরা মিটিং-এ বসলাম। ঠিক করা হরো নিউজের পরিকল্পনা।
নিজউ এডিটর লাজ্জাত ভাই বললেন আমি যে অন্যান্য নিউজগুলোর দায়িত্ব নিয়ে ঠিক ঠাক করি। পাকিস্তান নিয়ে বাকিরা ব্যস্ত হয়ে গেল।
এরই ফাঁকে টেলিফোনে বিভিন্ন জনতে খবর দিলাম বেনজিরের কথা।
একজন বড় সরকারি কর্মকর্তা, নীতি নির্ধারণী মহলে যোগাযোগ আছে তাঁর, তাঁকে ফোন করলাম। ফোন ধরেই বললেন, মাসুম আমরা এখন পাকিন্তান ও থাইল্যান্ডের মাঝখানে আছি'।
কথাটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো আমার। বুঝলাম এর অন্তর্নিহিত অর্থ। আসলেই তো আমরা তাই।
থাকসিন সিনাওয়াত্রাকে উৎক্ষাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে থাইল্যান্ডে। থাকসিনের বিরুদ্ধে মূল অভিযোগ দুর্নীতির। সেই থাকসিনের দল আবার নির্বাচনে জয়ী হয়েছে।
পাকিস্তানেও পারভেজ মোশারফ ক্ষমতা দখল করেছিল একই কায়দায়। সেখানে মাইনাস-টু ফর্মুলা কাজেও দেয়। ৮ বছর পর প্লাস-টু করতে দেশে ফিরে আসেন সাবেক দুই প্রধানমন্ত্রী, দুই দলের দুই নেতা। এর মধ্যে নিহত হলেন বেনজীর।
বাংলাদেশ এখন কোন পথে যাবে। আমাদের সামনে উদাহরণ দুটি। পাকিস্তান ও থাইল্যান্ড। বাংলাদেশ কোন দিকে যাবে। বাংলাদেশ কি পাকিস্তান হতে যাচ্ছে নাকি থাইল্যান্ড।
আমরা এক সময় পাকিস্তানের অংশ ছিলাম। আবার ইদানীংকার নীতি হচ্ছে পূর্বমূখী নীতি। বাংলাদেশ এখন মাঝখানে।
বাংলাদেশ কোন পক্ষে যাবে?
ছবিটা ১৯৭২ এর জুলাই মাসের। সিমলা চুক্তি সই করতে বাবার সঙ্গে সিমলা যান বেনজীর।
বাংলাদেশ: পাকিস্তান ও থাইল্যান্ডের মাঝখানে যার অবস্থান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।