সেসময় এখন অতীত
যখন তুমি কথায় কথায় বলতে
ওরে আমার 'পুরুষ সিংহ,'
আজ এতদিন পর...
সেই তুমিই বলছো
তোমার 'পুরুষ' নাকি 'আমড়া কাঠের' ন্যায়
আর, তোমার পুরুষ তোমাকে 'মাদার কাঠের' সাথে তুলনা করে।
এই উপর্যুপরি তুলনা, মিল-অমিলের বেসাতি।
খুঁজতে খুঁজতেই পড়ন্ত বিকেলে চলে আসে
এখন বসে বসে চা খাওয়ার সময়।
জীবনে যেন কোন কিছুতেই মিল খুজে পাওনা
এ যেন অমিলের আড়ত, যৌথ অশান্তির কারবার
শুধু সন্তানের বেলাতেই মিল খুজে পাও
সবগুলো যেন 'কলা গাছ'
৫ মে, ২০১৫
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






