দোকানে গিয়ে কখনও
আমি নিজের ইচ্ছামত কিছু কিনতে শিখিনি
শখগুলো সব উঁকি দিয়েই উবে যায়
পকেটের দিকে আড় চোখে তাকিয়ে
আমি মধ্যবিত্তই রয়ে গেলাম।
রাতে বাড়ি ফেরার সময়
খালি হাতে আসতে পারিনি
বাড়ি না ফিরলে সবাই অভুক্ত থাকবে
তাই ফিরতেই হয়
আমি নুন আনতে পান্তা ফুরায় যাদের
সেই নিম্ন বিত্তের প্রতিনিধি।
আর তোমাদের কথা আমার বলা হয়না
আমি সে জীবনের স্বাদ গ্রহণ করিনি
যে জীবনে তোমাদের হাত খরচ লাখো টাকা
ত্বকের যত্ন নিতে দেশ-বিদেশ চষে বেড়াও
সমাজসেবার নামেও টাকা কামাও
আমি জানিনে তোমাদের কত্তটাকা
যতিরেখা বলে কি তোমাদের কিছু নেই হে উচ্চবিত্ত
১৫ মে, ২০১৩
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



