somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাস

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বিশ্বাস নির্ভর করে মিথ্যার উপর।যে যত গুছিয়ে মিথ্যা বলতে জানে সে ততই বিশ্বাসী।

মুদি দোকানি কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে আপনার হাতে ধরিয়ে দেয়া পন্যটিই তার দোকানের সেড়া পন্য,তবে আপনি বিশ্বাস করে মূল মূল্যের পাঁচ টাকা বেশি দিয়েই সেই পন্যটি কিনে নিবেন।

ফল বিক্রেতা কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে আপনার হাতে তুলে দেয়া ফলটিই তার দোকানের একমাত্র ফল,যেটায় সে কোন ফর্মালিন ব্যবহার করেনি ও এই ফল স্বর্গীয় ফলের ন্যায় সুস্বাদু, তবে আপনি বিশ্বাস করে সেই ফল ওজনে কম এনেও বাড়তি দাম হাসি মুখে দিয়ে আসবেন।

কোচিং ব্যবসায়ী শিক্ষকটা যদি কোন ভাবে বুঝিয়ে দিতে পারে, তার কাছে পড়লেই আপনার সন্তান নিশ্চিত জিপিএ পাঁচ পাবে,তবে শিক্ষকের হাত থেকে ছেলে পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়ে জিপিএ পাঁচ পাওয়ার আনন্দে সেই শিক্ষকের হাতে পাঁচ শত টাকা বকসিস দিয়ে অন্ধ বিশ্বাস নিয়ে ঘরে ফিরে আসবেন।

গার্লফ্রেন্ড দ্বিতীয় বয়ফ্রেন্ডের সাথে কথা বলা অবস্থায় আপনার কল পেয়ে কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে সে তার বাবার সাথেই কথা বলছিলো,তবে সে তৃতীয় বয়ফ্রেন্ড তৈরিতে মোবাইল বিলের খরচ টা আপনার থেকেই চেয়ে নিবে,আর আপনি বিশ্বাস করে পাঁচ টাকা বেশিই রিচার্জ করে দিবেন।

মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার বেড়াতে যাওয়ার প্ল্যান করে আপনাকে কোন ভাবে যদি বুঝাই দিতে পারে সে তার বান্ধবীর বড় বোনের গায়ে হলুদ,বিয়ে সেড়েই বাড়ি ফিরবে,তবে বাস স্টেন্ডে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা বাসে মেয়ের পাশে বসা বয়ফ্রেন্ডকেই বিশ্বাস করে বলে আসবেন-"বাবা,মেয়েটা কক্সবাজারেই যাবে,একটু খেয়াল রেখো।"

বস কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে আগামি বছরেই আপনার প্রমোশন নিশ্চিত, তবে আপনি পরবর্তী পাঁচ বছর একই পোষ্টে গাধারখাটুনি খেটেও বুক ভরা বিশ্বাস নিয়ে শত ক্লান্তি লুকিয়ে বসের সামনে হাসি মুখে দাঁড়িয়ে বলবেন-"স্যার,আর কোন কাজ করে দিতে হবে?"

বন্ধুদের সাথে ইচ্ছা মত সিগারেট টেনে মুখে সুগন্ধযুক্ত চুইংগাম চিবিয়ে আসা ছেলেটা কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে সে সব ক্লাস কোচিং শেষ করে অতি ক্লান্ত হয়ে ঘরে ফিরেছে,তবে আপনি অতি বিশ্বাসে তার হাতে অতিরিক্ত বিশ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলবেন-"কাল থেকে আর হেটে আশিস না।"

গাজা খাওয়া ভন্ড পীর টা কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে সে ই আপনার সকল সমস্যার সমাধান,তবে আপনি বিশ্বাস করে প্রতি সপ্তাহে তার দরবারে হাজিরা দিয়ে খুশি মনে তাকে গাজা খাওয়ার জন্য শত টাকা দিয়ে আসবেন।

বন্ধ হোক বিশ্বাসের এই বেচাকেনা,এই প্রার্থনা।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×