সূরাঃ আত-ত্বীন(বাংলা)
অর্থঃ ডুমুর
আয়াত সংখ্যাঃ ৮
রুকূর সংখ্যাঃ ১
কোরআনে অবস্থানঃ পারা ৩০
সূরা ক্রমঃ ৯৫ তম সূরা।
অবতীর্ণঃ মক্কাবতীর্ণ
অবশ্যই, দয়া করে, ভুল ত্রুটি চোখে পরা মাত্রই সংশোধনের জন্য তা তুলে ধরবেন।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
(১) শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের।
(২) এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের।
(৩) এবং এই নিরাপদ নগরীর।
(৪) আমি(আল্লাহ) সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
(৫) অতঃপর তাকে ফিরিয়ে(পাঠিয়ে) দিয়েছি নীচ থেকে নীচে।
(৬) কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
(৭) অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
(৮) আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




