somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূরাঃ আন নাবা

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ আন নাবা(বাংলা)
অর্থঃ মহাসংবাদ
আয়াত সংখ্যাঃ ৪০
রুকূর সংখ্যাঃ ২
কোরআনে অবস্থানঃ পারা ৩০ (৩০ পারার ১ম সূরা)
সূরা ক্রমঃ ৭৮ তম সূরা।
অবতীর্ণঃ মক্কাবতীর্ণ

অবশ্যই, দয়া করে, ভুল ত্রুটি চোখে পরা মাত্রই সংশোধনের জন্য তা তুলে ধরবেন।

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
(১) তারা(লোকেরা) পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
(২) মহা সংবাদ সম্পর্কে।
(৩) যে সম্পর্কে তারা মতানৈক্য করে।
(৪) না, সত্ত্বরই(শীঘ্রই) তারা জানতে পারবে।
(৫) অতঃপর না(আবার বলি), সত্ত্বর(শীঘ্রই) তারা জানতে পারবে।

(৬) আমি কি ভূমিকে বিছানা সদৃশ করিনি?
(৭) এবং পর্বতমালাকে পেরেক স্বরূপ?
(৮) আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি।
(৯) তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী(বিশ্রাম)।
(১০) রাত্রিকে করেছি আবরণ।

(১১) দিনকে করেছি জীবিকা অর্জনের সময়।
(১২) নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ(সাতটি আকাশ)।
(১৩) এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
(১৪) আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি।
(১৫) তা হতে উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।

(১৬) ও পাতাঘন উদ্যান।
(১৭) নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
(১৮) যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
(১৯) আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
(২০) এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।

(২১) নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে।
(২২) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
(২৩) তারা(সীমালঙ্ঘনকারী) তথায়(সেখানে) শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
(২৪) তথায়(সেখানে) তারা(সীমালঙ্ঘনকারী) কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
(২৫) কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ(ক্ষত হতে নির্গত বস্তু) পাবে।

(২৬) এইটাই তাদের(সীমালঙ্ঘনকারীদের) উপযুক্ত পাওনা।
(২৭) নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।
(২৮) এবং আমার(আল্লাহর) আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
(২৯) আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
(৩০) অতএব, তোমরা আস্বাদন(ভোগ) কর(কৃতকর্মের স্বাদ), আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।

(৩১) পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
(৩২) উদ্যান, আঙ্গুর।
(৩৩) সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।
(৩৪) এবং পূর্ণ পানপাত্র।
(৩৫) তারা তথায়(সেখানে) অসার ও মিথ্যা বাক্য শুনবে না।

(৩৬) এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত(যথাযথ) দান।
(৩৭) যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের(এই দুইয়ের) মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে(সম্মুখে) কথার(কথাবলার) অধিকারী(সাহস) হবে না।
(৩৮) যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।
(৩৯) এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।
(৪০) আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×