somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামাজের নিয়ম (ধাপেধাপে, দোয়া ও অর্থ)

২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দয়া করে সাহায্য করবেন। ভুল ত্রুটি চোখে পরা মাত্রই তা সংশোধনের জন্য তুলে ধরবেন।
যা করার নিয়ম নেই তা যদি এই লেখায় উল্লেখ থাকে বা যা করার নিয়ম আছে কিন্তু এই লেখায় উল্লেখ করা না হয়ে থাকে, তবে তা কেন করা যাবেনা বা কেন করতে হবে তা যুক্তি,রেফারেন্স সহ তুলে ধরে আমাদের জানানোর সুযোগ করে দিবেন।

দুই,তিন ও চার রাকাত নামাজের নিয়মঃ

জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরুর পূর্বেই এই দোয়া পড়তে হয়-"ইন্নি ওয়াজ্জাহ তু ওয়াজ্ হিয়া লিল্লাজি, ফাত্বরস্ সামা-ওয়া-তি  ওয়াল্ আরদ্বঅ হানি-ফাওঁ ওয়ামা-আনা মিনাল মুশরিকী-ন"।
অর্থ-নিশ্চই আমি তারই দিকে মুখ করলাম, যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন এবং বাস্তবিকই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ।

অতঃপর নিয়ত (ওয়াক্ত, রাকাত এবং ধরন অনুযায়ী)।

সানা পাঠঃ নিয়ত করে হাত বাধার পর এই দোয়া পড়তে হয়-"সুবহা-না কাল্লা-হুম্মা ওয়া বিহাম্ দিকা ওয়াতাবারঅ কাস্ মুকা ওয়াতা’ আ-লা জাদ্দুকা ওয়া লা-ইলা-হা গাইরুক"।
অর্থ- হে আল্লাহ ! আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার মহিমা বর্ণনা করছি। আপনার নাম বরকতময়, আপনার মাহাত্ম্য সর্বোচ্চ এবং আপনি ভিন্ন কেহই ইবাদতের যোগ্য নয় ।

তাআ’উজ পাঠাঃ সানার পর পড়তে হয়-"আউযুবিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম"।
অর্থ- বিতারিত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ।

তাসমিয়া পাঠঃ তাআ'উজ পাঠের পর পড়তে হয়-"বিসমিল্লাহির রাহমানির রাহিম"।
অর্থ- পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি ।

অতঃপর সূরা ফাতিহা পাঠ করে কোরআনের যে কোন স্থান হতে কয়েক আয়াত পাঠ করতে হয়। আয়াত বা সূরা পাঠের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা উত্তম।

ফাতিহা পাঠ ও কোরআনের আয়াত বা অপর সূরা পাঠের পর রুকুতে যেতে হয়।
রুকুর তাসবীহঃ রুকুতে পাঠ করতে হয়-"সুবহা-না রব্ বি ইঃয়াল্ আ’জ্বীম।
অর্থ-মহান প্রতিপালকের পবিত্রতা ও মহাত্মতা ঘোষণা করছি ।

তাসমীঃ রুকু থেকে দাঁড়ানোর সময় পড়তে হয়-"সামি আল্লা হুলিমান হামিদাহ"।
অর্থ-প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শোনেন ।

তাহমীদঃ রুকু থেকে দাঁড়িয়ে পড়তে হয়-"রাব্বানা লাকাল হামদ"। 
অর্থ- হে আমার প্রভু, সমস্ত প্রশংসা আপনারই ।

সিজদার তাসবীহঃ সিজদায় পড়তে হয়-"সুবহা-না রাব্বিয়াল আ’লা"। 
অর্থ- আমার প্রতিপালক যিনি সর্বশ্রেষ্ট, তারই পবিত্রতা বর্ণনা করছি।

দু’সিজদার মাঝখানে পড়ার দোয়াঃ দুই সিজদার মাঝখানে সামান্য বিরতি দিতে হয়, তখন পড়তে হয়"-আল্লাহু ম্মাগ ফিরলী ওয়ার হামনি ওয়ার যুক্কনী"।
অর্থ- হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমাকে রিজিক দিন ।

এইভাবে এক রাকাত নামাজ শেষ হল।
অতঃপর পুনরায় দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত শুরু করতে হয়। দ্বিতীয় রাকাতে সানা পাঠ করতে হয় না। সানার পরবর্তী নিয়ম অনুসরণ করতে হবে।

দুই রাকাত নামাজ শেষে বসতে হয়।
দুই রাকাত পর বৈঠকঃ বৈঠকে যা পড়তে হয়-
তাশাহুদ বা আত্তাহিয়্যাতুঃ তাশাহুদে পড়তে হয়-"আত্তাহিয়্যাতু লিল্লা-হি,  ওয়াছ ছালা-ওয়াতু, ওয়াত-তাইয়্যিবা তু, আচ্ছালা মু আ’লাইকা, আইয়্যুহান নাবিয়্যু, ওয়ারাহ মাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আচ্ছালামু আলাইনা, ওয়া আ’লা ইবাদিল্লা হিছ-ছা লিহীন। আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু ।
অর্থঃ আমাদের সব সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক । আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর বান্দা এবং রাসুল।

দরুদ শরীফঃ তাশাহুদ বা আত্তাহিয়্যাতুর পর পড়তে হয়-"আল্লহুম্মা ছাল্লি আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আ-লি মুহাম্মাদিন কামা ছাল্লাইতা আ’লা ইব্রহীমা ওয়া আ’লা আ-লি ইব্রহীমা ইন্নাকা হামীদুম মাজী-দ্ ।আল্লাহুম্মা বারিক্ আ’লা মুহাম্মাদিওঁ ওয়া আ’লা আ’লি মুহাম্মাদিন,  কামা বা-রাকতা আ’লা ইব্রহীমা ওয়া আ’লা আ’লি ইব্রহীমা ইন্নাকা হামিদুম মাজীদ ।
অর্থ- হে আল্লাহ, দয়া ও রহমত করুন হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন রহমত করেছেন হযরত ইব্রাহীম (আঃ) ও তার বংশধরদের উপর। নিশ্চই আপনি উত্তম গুনের আধার এবং মহান। হে আল্লাহ, বরকত নাযিল করুন হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন করেছেন হযরত ইব্রাহীম (আঃ) ও তার বংশধরদের উপর। নিশ্চই আপনি প্রশংসার যোগ্য ও সম্মানের অধিকারী।

দোয়ায়ে মাসূরাঃ দরুদ শরীফ পাঠের পর পড়তে হয়-"আল্লা-হুম্মা ইন্নী জ্বলামতু নাফসী জুলমান কাছীরও ওয়ালা ইয়াগফিরু যুনূবা ইল্লা আনতা ফাগ্ ফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম।
অর্থ- হে মহান আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি (অর্থাৎ অনেক গুনাহ/পাপ করেছি) কিন্তু আপনি ব্যতীত অন্য কেহ গুনাহ মাফ করতে পারে না। অতএব হে আল্লাহ অনুগ্রহ পূর্বক আমার গুনাহ মাফ করে দিন এবং আমার প্রতি সদয় হোন; নিশ্চই আপনি অতি ক্ষমাশীল ও দয়ালু ।

যদি নামাজ দুই রাকাতের হয় তবে দুই রাকাতের বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসূরা পাঠের পর সালাম ফিরাতে হবে।

যদি নামজ তিন রাকাতের হয় তবে দুই রাকাত নামাজ শেষে অর্থাৎ দুই রাকাতের বৈঠকে শুধু তাশাহুদ বা আত্তাহিয়্যাতু পাঠ করে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে সানার পরবর্তী অংশ পাঠের মাধ্যমে প্রথম রাকাতের নিয়মে আরো এক রাকাত নামাজ আদায় করে তৃতীয় রাকাত সম্পন্ন করতে হবে। তৃতীয় রাকাতের শেষে বসতে হবে। শেষ বৈঠকে বসে তাশাহুদ বা আত্তাহিয়্যাতু, দুরুদ শরীফ ও দোয়া মাসূরা পাঠ করে সালাম ফিরিয়ে নিতে হবে।

নামাজ যদি চার রাকাতের হয় তবে দুই রাকাত নামাজ শেষে অর্থাৎ দুই রাকাতের বৈঠকে শুধু তাশাহুদ বা আত্তাহিয়্যাতু পাঠ করে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে সানার পরবর্তী অংশ পাঠের মাধ্যমে প্রথম রাকাতের নিয়মে আরো এক রাকাত নামাজ আদায় করে তৃতীয় রাকাত নামাজ সম্পন্ন করতে হবে। তৃতীয় রাকাত শেষে না বসে দাঁড়িয়ে যেতে হবে। পুনরায় সানার পরবর্তী অংশ পাঠের মাধ্যমে আরো এক রাকাত নামাজ আদায় করে চতুর্থ রাকাত সম্পন্ন করতে হবে। চতুর্থ রাকাতের পর বৈঠকে অর্থাৎ শেষ বৈঠকে তাশাহুদ বা আত্তাহিয়্যাতু, দুরুদ শরীফ ও দোয়া মাসূরা পাঠ করে সালাম ফিরিয়ে নিতে হবে।

উল্লেখ্য যে, এখানে বিতরের নামাজের নিয়ম ব্যাখ্যা করা হয়নি। বিতরের নামাজ আদায়ের নিয়ম সামান্য ভিন্ন। বিতরের নামাজের নিয়ম তথ্য,রেফারেন্স সহ পোষ্ট করার চেষ্টা করব।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×