
এরা বাবরি মসজিদের রক্ষক!!
বাররি মসজিদ ধ্বংসের সময় আডবানী, যোশী ও ভারতী নিকটবর্তী একটি মঞ্চে উপস্থিত ছিলেন এবং তারা তাদের বক্তব্যের মাধ্যমে উপস্থিত লোকজনকে প্ররোচিত করেছিলেন। মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে ইতোমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিংঘল, শিবসেনার বাল ঠাকরে, অযোধ্যার পরমহংস রামচন্দ্র দাসসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। জীবিত ছিলেন ৩২ জন, তারা সবাই বেকসুর খালাস পেলেন। বিচারক বলেন - মসজিদ ভাঙায় অভিযুক্তদের কোনো ভূমিকা ছিল না। উন্মত্ত লোকজন মসজিদ ভেঙেছে আর অভিযুক্তরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সংগে অভিযুক্তদের ফাঁসানোর জন্য প্রমাণ বিকৃত করা হয়েছিল, বিচারক এমন মন্তব্যও করেছেন । আরো বলেছে অভিযুক্তরা মসজিদ ভাঙার ষড়যন্ত্র, পরিকল্পনা ও উস্কানিতে যুক্ত ছিল, এ বিষয়ে যথাযথ প্রমাণ না থাকায় বিচারক সবাইকে খালাস দিতে বাধ্য হন যদিও ভিডিও, পত্রিকার ছবি এবং বহু সাক্ষী এখন বর্তমান আছে তারপরও বিচরকরা তাদের বিরুদ্ধে কোন প্রমান পাচ্ছেননা!!
অতএব, রেপ করে মেরে ফেলেছে এটা নিশ্চয়ই অপরাধ, কিন্তু এই অপরাধ পূর্ব পরিকল্পিত ছিল না- তাই ওরা বেকসুর খালাস!! ---বাবরি রায়!?
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



