somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি দেলোয়ার
অনুভূতিকে অনুভব করার জন্য কাউকে চোখে দেখা বা তার কথা কানে শোনা বা পরিচয়ের প্রয়োজন পরে না। একজন লেখক তার অনুভূতি লেখার মাধ্যমেই প্রকাশ করে থাকে যা যে কোন অনুভুতিশীল ব্যাক্তির অনুভব করার জন্য যথেষ্ট

লাইফে আপনি কি এভাবে কাউকে ভালবেসেছেন?

১৪ ই জুন, ২০১৬ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইফে আপনি কি এভাবে কাউকে ভালবেসেছেন যে তার কথা কম বেশী সব সময় চিন্তা করেন? না আমি রোমানটিক ভালবাসার কথা বলছি না। আমি সে ভালবাসার কথা বলছি যে ভালোবাসায় আছে প্রচণ্ড সম্মান, আকুলতা, এক ধরণের তীব্রতা যা আপনার চোখ ভিজিয়ে দেয়।

ফুটবল ফ্যানরা বিষয়টা ভালো বোঝেন। তারা তাদের পছন্দের খেলোয়ারকে একটু সময়ের জন্য জড়িয়ে ধরা যেন তাদের কাছে অনেক দামী মুহুর্ত্ব। কি অদ্ভুত এই ভালোবাসা যার কারনে তারা অদ্ভুত কাজ করে বসে। তাদের জার্সি পরে। তাদের মতো চুলের কাটিং দেয়। তাদেরকে এক নজর দেখার জন্য লাখ লাখ টাকা খরচ করে ঘন্টার পর ঘন্টা তাদেরকে দেখার জন্য অপেক্ষা করে।অনেক সেলিব্রেটি আছে যাদেরকে এক নজর দেখার জন্য বা একটু ছুয়ে দেয়ার জন্য তাদের ফ্যানরা সবকিছু করতে রাযি।

কিন্তু একটা কিছু এতে মিসিং আছে। সেই সেলেব্রেটিরা কি কোন দিন আপনার জন্য কেঁদেছেন? তাদের জিজ্ঞেস করলে হয়তো বলবে তারা কেন আমার জন্য কাঁদবে! আমি এমন কে? What makes me special?

আর যদি বলা হয় সত্যি সত্যি এমন একজন মানুষ ছিলেন যে আপনার জন্য কাঁদতেন। আর এই মানুষটির মর্যাদা,খ্যাতি,সম্মান যে কোন সেলিব্রেটি বা Personality থেকে অনেক অনেক উপরে। তিনি হলেন মুহাম্মদ (সঃ)। তিনি রাত জেগে নামায পড়তেন। নামায পড়তে পড়তে তার পা ফুলে যেত। আর নামাযের মধ্যে কাদের জন্য দুআ করতেন জানেন? আমাদের জন্য যেন আমরা ভালথাকি। আর এই ভেবে তার চোখ ভিজে আসত যে তার পরে আরোও অনেক মানুষ আসবে যারা তাকে না দেখে বিশ্বাস করবে, তার দেখানো পথে চলবে এবং তিনি তাদেরকে তার ভাই বলে সম্বোধন করেছেন। প্রত্যেক নবীকেই একটি বিশেষ দোয়ার সুযোগ দেয়া হয়েছে যা আল্লাহ রাব্বুল আলামীন অবলশ্যই কবুল করবেন। তিনি সেটাও রেখে দিয়েছেন আমাদের জন্যে। আপনার জন্মেরও হাজার বছর আগে এই মানুষটি আপনার জন্য কাঁদতেন।

এবার একটু গভীর ভাবে চিন্তা করুন আপনি তার চোখের পানির কতটুকু মূল্যায়ণ করছেন। আপনি আপনার ভালোবাসার কতটুকু অংশ তার জন্য রেখেছেন। হয়তোবা এখন একটু হলেও চোখের কোণে পানি জমেছে তার কথা ভেবে। তারপর! তারপর কি আবার তাকে ভুলে যাবেন?

"তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী,মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।" আল কুর'আন ৯:১২৮
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ রাত ৮:২২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×