somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি দেলোয়ার
অনুভূতিকে অনুভব করার জন্য কাউকে চোখে দেখা বা তার কথা কানে শোনা বা পরিচয়ের প্রয়োজন পরে না। একজন লেখক তার অনুভূতি লেখার মাধ্যমেই প্রকাশ করে থাকে যা যে কোন অনুভুতিশীল ব্যাক্তির অনুভব করার জন্য যথেষ্ট

মানবতা বনাম ইসলাম নাকি ইসলামই মানবতা

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বাদশ শতকের দ্বিতীয়ার্ধ্বে এন্টিয়কের জ্যাকব গোত্রের প্রধান পুরোহিত মাইকেল দ্য গ্রেট একটি চিঠি লেখেন। তিনি তৎকালিন সময়ে আরব মুসলিমদের বিজয়ে ঈশ্বরের হাত দেখতে পান। তখন প্রাচ্যের গির্জাগুলো ৫০০বছর পর্যন্ত ইসলামী শাসনের অধীনে বসবাস করে ইসলামকে নিরীক্ষণ করার সুযোগ পায়।
.
এ পাদ্রী মুসলিম ও খ্রিষ্টীয় শাসনের তুলনামূলক বিবরণ দিয়ে লেখেনঃ
.
“এ জন্য প্রতিশোধের মালিক ঈশ্বর।শক্তি দোর্দণ্ড প্রতাপের একক অধিকারী তিনি।তিনি মানুষের রাজত্বে যেভাবে খুশী পরিবর্তন সাধন করেন।যাকে খুশী রাজত্ব দান করেন আর যার কাছ থেকে খুশী রাজত্ব ছিনিয়ে নেন।তিনি অবনতকে উন্নত করেন।
তিনি যখন রোমানদের অত্যাচার দেখেন, যারা আমাদের গির্জাগৃহে লুণ্ঠণ, এবং গোটা দেশে আমাদের আমাদের গৃহকে ছিনিয়ে নেয়ার জন্য শক্তির আশ্রয় নেয়, কোন প্রকার দয়া-মায়া ছাড়াই তারা আমাদের উপর নির্যাতন চালায়, তখন রোমানদের অধিকার থেকে মুক্ত করার জন্য প্রভু ঈশ্বর দক্ষিণাঞ্চল থেকে ইসমাঈলের পুত্রদের{আরব মুসলিম} প্রেরণ করেন।
আর সত্য কথা হচ্ছে এই যে, ক্যাথোলিক গির্জাগৃহের পতন এবং ক্যালকী ডোম সম্প্রদায়ের ইহুদিদেরকে তা দান করবার ফলে আমাদেরকে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।এ গির্জা সবসময় তাদের অধিকারে ছিল।আরবরা যখন সেসব অধিকার করে, তখন সেসব গির্জা যাদের অধিকারে ছিল, তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়।কিন্তু এতদসত্ত্বেও রোমানদের পাষাণ হৃদয়তা, নির্যাতন ও ঘৃণা-বিদ্বেষ এবং নিজেদের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্ব ও শত্রুতা থেকে মুক্তিলাভ করা আমাদের জন্য কোন মামুলি কাজ ছিল না।এ{মুসলিম শাসন} হচ্ছে এক বিরাট ঘটনা, যার কারণে আজ আমরা নিজেদেরকে শান্তিতে দেখতে পাচ্ছি। ”
.
রোমানদের সঙ্গে যুদ্ধের সময় সাহাবী(রা)দের বাহিনী যখন জর্দান উপত্যকায় পৌঁছেছিল, এবং আবু উবাইদা(রা) ফোহল নামক স্থানে তাঁবু স্থাপন করেন, তখন সে অঞ্চলের খ্রিষ্টান অধিবাসীরা তাঁদেরকে লেখেনঃ
.
“মুসলিম বাহিনী, তোমরা আমাদের কাছে রোমানদের চেয়েও বেশি প্রিয়।যদিও তারা আমাদের সতীর্থ-স্বধর্মী।কিন্তু তোমরা আমাদের প্রতি বেশি অনুগ্রহশীল, জুলুম-সিতম থেকে বেশি দূরে তোমাদের অবস্থান।তোমরা সুন্দরভাবে শাসনকার্য পরিচালনা কর, কথা দিয়ে তা রক্ষা কর।কিন্তু রোমানরা সবদিক বিচারে আমাদের উপর বিজয়ী হয়েছে।তারা তো আমাদের বাসস্থান পর্যন্ত অধিকার করে নিয়েছে।আর হিমস শহরের অধিবাসীরা হেরাক্লিয়াসের সৈন্যদের সামনেই নিজেদের শহরের দ্বার রুদ্ধ করে দিয়েছে।
আর মুসলিমদের কাছে বার্তা দিয়েছে যে, গ্রীক খ্রিষ্টানদের জুলুম-নির্যাতন এবং বলপ্রয়োগের তুলনায় মুসলিমদের ক্ষমতাগ্রহণ এবং ইনসাফ-সুবিচার তাদের বেশি পছন্দ হয়।”
[ “প্রিচিং অব ইসলাম”, স্যার টি.ভি. আর্নল্ড, পৃষ্ঠা ৫৩ ও তৎপরবর্তী]
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×