somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি দেলোয়ার
অনুভূতিকে অনুভব করার জন্য কাউকে চোখে দেখা বা তার কথা কানে শোনা বা পরিচয়ের প্রয়োজন পরে না। একজন লেখক তার অনুভূতি লেখার মাধ্যমেই প্রকাশ করে থাকে যা যে কোন অনুভুতিশীল ব্যাক্তির অনুভব করার জন্য যথেষ্ট

৫টি মৌলিক চাহিদা ও আমরা

২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫টি মৌলিক চাহিদা ও আমরা

মানুষের বাঁচার জন্য ৫টি মৌলিক অধিকার বা চাহিদা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। বর্তমানে এই ৫ টি মৌলিক চাহিদা যা না থাকলেই নয় এবং আমরা, এই বিষয়ে ছোট্ট একটি আলোচনা

খাদ্য: খাদ্য মানুষের একটি বড় মৌলিক চাহিদা। বাঁচার জন্য মানুস খাদ্য খায়। কিন্তু বর্তমানে খাওয়ার জন্যই মানুষ বাঁচে। তাছাড়া রেস্টুরেন্টে বসে খাবেরে সাথে সেলফি না হলে খাবার অভিমান করে পেটে হজম হতে চায় না।

বস্ত্র: বস্ত্র মানুষের ২য় মৌলিক চাহিদা। মানুষের দেহকে ঢেকে রাখা এবং লজ্জা আবরণ করা বস্ত্রের কাজ। কিন্তু বর্তমানে মানুষ অন্যকে দেখানোর ও সৌন্দর্য প্রদর্শনের জন্য প্রয়োজনের চেয়েও অতিরিক্ত অর্থ ব্যয় করে এই বস্ত্রের পেছনে।

বাসস্থান: বাসস্থান মানুষের একটি মৌলিক চাহিদা। বাসস্থান মানুষের একটি নির্দিষ্ট জায়গা যেখানে সে একটি ছাদ এবং কয়েকটি দেয়ালের মধ্যখানে থেকে নিজেকে রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদি থেকে রক্ষা করতে পারে। কিন্তু বর্তমানে একটির বেশী বাসস্থান এবং তা জাকজমকপূর্ণ বা নামি এবং দামি হওয়া একটি বিশেষ প্রয়োজন হয়ে পরেছে।

শিক্ষা: বলা হয়ে থাকে শিক্ষা মানুষকে মানুষ বানায় এবং একজন প্রকৃত শিক্ষিত মানুষ দেশের সম্পদ। কিন্তু বর্তমানে শিক্ষা মানুষকে শিক্ষিত মূর্খ হওয়া শিক্ষা দিচ্ছে। তাছাড়া শিক্ষা শুধুই নাম্বার অর্জন করা পর্যন্তই সিমাবদ্ধ এবং তা চাকরি বা অর্থ উপার্জনের সার্টিফিকেট।

চিকিৎসা: চিকিৎসা মানুষের একটি মৌলিক অধিকার।অসুস্থ ব্যাক্তির সুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন হয়। এক কথায় জীবনকে বিপন্ন হওয়া থেকে বাঁচাতে এবং শারীরিক ও মানসিক ভাবে মানুষকে পূর্বের ন্যায় সচ্ছলতা ফিরিয়ে দেয়াই হল চিকিৎসার মুল উদ্দেশ্য । কিন্তু বর্তমানে নামি ডাক্তার এবং দামি হসপিটাল না হলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পরে। তাছাড়া সাধারণ কাশি হলেও মানুষ অর্থ খরচ করে ডাক্তারের পেছনে দৌড়াতে বেশী পছন্দ করে।

বিদ্রঃ সবার চাহিদা এক নয়। যারা এর ব্যতিক্রম তাদের এই মৌলিক চাহিদা পূরণে প্রতিটি মুহুর্ত্বে সংগ্রাম করতে হয়। তাদের জীবনের শেষ চলে আসে কিন্তু অবস্থার পরিবর্তন হয় না আর হলেও তা অতি সামান্য কিন্তু তা তাদের কাছে খুব বড় কিছু। এমন মানুষও আছে যারা খুদার যন্ত্রণায় আবর্জনায় পড়ে থাকা খাবার ও খেয়ে থাকে। দেহকে ঢাকার জন্য থাকে এক টুকরো কাপড়। বাসস্থান বলতে খোলা আকাশ বা ফুটপাত। শিক্ষা তাদের কাছে শুধুই একটি স্বপ্ন। আর চিকিৎসা বলতে গেলে সরকারি হসপিটালের অবহেলা এবং পশু সাদৃশ্য ব্যাবহার। এই হল আমাদের সমাজ।

পরিশেষে আমার একটি কবিতার চারটি লাইন দিয়ে শেষ করবো।

“অর্থ সমাজের চাবিকাঠি,
জীবন এখানে নগণ্য,
অর্থ আছে যার ভুরি ভুরি,
বাঁচার অধিকার শুধুই কি তার জন্য? “
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×