somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি দেলোয়ার
অনুভূতিকে অনুভব করার জন্য কাউকে চোখে দেখা বা তার কথা কানে শোনা বা পরিচয়ের প্রয়োজন পরে না। একজন লেখক তার অনুভূতি লেখার মাধ্যমেই প্রকাশ করে থাকে যা যে কোন অনুভুতিশীল ব্যাক্তির অনুভব করার জন্য যথেষ্ট

শিরোনামহীন এক অনুভুতি

২১ শে জুন, ২০১৬ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ আকাশে তারা নেই। চাঁদটাও মাঝে মাঝে হারিয়ে যায় কালো মেঘের আড়ালে। মৃদু হালকা হাওয়া বইছে। এলাকা জুড়ে বিদ্যুৎ নেই তাই চাঁদের আলোটা পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ হঠাৎই চাঁদের লুকিয়ে যাওয়াটা অন্ধকারের মাঝে অন্য এক ধরণের অন্ধকারের সৃষ্টি করছে। বিষণ্ণতা যেন চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। চাঁদটা লুকানোর সাথে সাথে এক ধরণের কাকুতি ভরা অপেক্ষা শুরু হয়ে যায় কখন তা আবার দেখা দিবে। এই অপেক্ষার প্রহরটাও যেন অসাধারণ এক অনুভূতি। কখন যে ঐ কালোর মাঝে বৃক্তাকার সাদাটার দেখা মিলবে। সময়টা যেন খুব ভারি ভারি মনে হচ্ছে। ইচ্ছারাও যেন খুব প্রবল হয়ে এই মৃদু বাতাসের মত এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। মনে হয় অপেক্ষার প্রহর যেন খুব দীর্ঘতম। এক ধরণের শূণ্যতায় নীরব চারিদিক। এখনো অধীর আগ্রহে আকাশের ঐ দিকটার দিকে তাকিয়ে, যে দিকটায় কালোর আড়ালে লুকিয়ে আছে সাদা আলো! কবে আসবে সেই ক্ষণ। কবে দেখা মিলবে তার! কবে শেষ হবে এই কঠোর প্রতীক্ষার প্রহর! এইতো এখুনি আসবে, এই বুঝি এসে গেলো, এই বাক্য গুলো যেন কিছুটা হলেও নিরাশার উপর প্রবলভাবে কাজ করছে। গাড় কালো অন্ধকার। অন্ধকার যেন অন্ধকারকে গ্রাস করে আরও অন্ধকার নামিয়ে আনছে ধরণীতে। প্রবল বাতাসে মোম বাতির অগ্নি শিখার ন্যায় আশার আলো গুলো যেন নিভু নিভু। হঠাৎ কালোর বুক চিরে আঁধারে ফুটে উঠলো আলোর রেখা।গোলাপের কলি থেকে ফুল যেভাবে ফুটে উঠে সেভাবেই ধীরে ধীরে সেই সাদা আলো রূপ নিলো বৃক্তাকার আলোয় পরিপূর্ণ চাঁদে । এক নয়নে দেখছি দীর্ঘতম সময়ের পথ পেরিয়ে পাওয়া সেই আলোকে। কতই না মধুর সেই চাঁদ। কত সময় চলে গেছে তোমার অপেক্ষায়। তুমিত সেই চাঁদ, যাকে দেখার জন্য কঠিনতম পথ পারি দিতে হয়েছে আমাকে। কিন্তু এই কি! কেন নেই প্রশান্তি এই মনে। কেন মনে হয় বারবার আশার পূর্ণতার মাঝে যেন সেই আশাই খণ্ডিত। কিছু একটা যেন অনুপস্থিত। অস্থিরতা বিরাজমান। যাকে এতক্ষণ ধরে চেয়েছি, যার অপেক্ষায় দিয়েছি কঠিন পথ পার, তাকে পেয়েও যেন অশান্ত মন। এখন যেন অনুভূতির মাঝে প্রকৃত বিস্বাদটা খুঁজে পাচ্ছি। মন বলছে তাকে না পাওয়াটাই ভালো ছিল। সে অপেক্ষার সময়টাই বরং ভালো ছিলো। কবে আসবে আসবে ভেবে একটা আশার আলো জাগ্রত ছিল কিন্তু সেটা পাওয়ার পর এখন সব কিছুই উদ্দেশ্যহীন মনে হয়। কোন অনুভূতি নেই, নেই কোন অপেক্ষার যন্ত্রণা। নেই কোন কিছুকে পাওয়ার এক প্রবল আকাঙ্খা। মনে হয় যেন জীবনটা যেন সেই পথিকের মত, যে গন্তব্য খুঁজতে খুঁজতে এক সময় পথের সাথে বন্ধুত্ব করে ফেলে এবং যখন সে গন্তব্যে চলে আসে তখন তার মন সেই ফেলে আসা পথের দিকেই ফিরে যেতে চায়। কি অদ্ভুত! যেন শিরোনামহীন এক অনুভুতি যাকে কোন শিরোনাম দেয়া যায় না।

আসলে এটা মানুষের স্বভাবের একটি দিক মাত্র। সৃষ্টিকর্তা মানুষকে চন্ঞ্চল প্রকৃতির করে সৃষ্টি করেছেন। তাই তার মন স্থায়ী ভাবে কোন কিছুতে থাকতে চায় না। এটাইতো মানুষের জন্য এক ধরণের পরীক্ষা, সৃষ্টিকর্তার প্রত্যেকটি আদেশ ও নিষেধকে নিজের মধ্যে অটল ভাবে ধরে রাখার। তারাইতো সফল ও সৌভাগ্যবান যারা নিজেদের মনকে স্থায়ীভাবে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের পথে নিয়োজিত করে রাখে।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১২:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×