somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ডাক্তার দর্শন –

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই কয়েকদিনে মোটামুটি অনেকজন ডাক্তারের সাথে কথা বলতে হয়েছে আমাদেরকে, নানা রকমের অভিজ্ঞতা হয়েছে এই সময়ে , কোনটা ভালো আবার কোনটা অনেক তিক্ত, সেই অভিজ্ঞতাটাই শেয়ার করতে ইচ্ছে হচ্ছে।
প্রথমে তিক্ত অভিজ্ঞতা দিয়ে শুরু করি। ল্যাব এইডের একজন বিখ্যাত কিডনি বিশেষজ্ঞ তিনি, তার কাছে এর আগেও আমরা একবার গিয়েছিলাম, পিজিতে কিডনি বিভাগের প্রধান তিনি। আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে বাংলাদেশে পিজিতে এখন পর্যন্ত কিডনি প্রতিস্থাপনের হার বেশী এবং সফলতার হারও বেশী। তাই ওখানেই সেলিমের (আমার স্বামী) অপারেশান করাব বলে ঠিক করলাম। পিজিতে অর্থ বিভাগের প্রধান যিনি তিনি ওর এক ছাত্রের পরিচিত। আমরা তার সাথে দেখা করি, চিকিৎসা বিষয়ে আলাপ করার জন্য বা কোন ছাড়ের ব্যাবস্থা করা যায় কিনা এই আশায়। তিনি আমাদেরকে বলেন আমরা আরেকবার যেন ডাক্তার রফিকুল আলমের সাথে দেখা করে ওনাকে আমাদের সর্বশেষ অবস্থার কথা জানাই, ডাক্তার যেভাবে আমাদের নির্দেশনা দিবেন সেভাবে যেন আমরা প্রস্তুতি নেই। আমরা তার একদিন পরই ডাক্তারের চেম্বারে সিরিয়াল দেই। প্রথমদিন (২রা মার্চ) যখন এই ডাক্তারের সাথে দেখা করি তখন সময়টা ছিলো ওনার চেম্বারে বসার শুরুর সময়, ৫টার একটু পরে আমরা ওনার সাথে দেখা করার সুযোগ পাই। সেদিন তিনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন । কিন্তু এবার আমরা ওনার কাছে যাই মার্চ এর ২০তারিখে, সময়টা ছিল রাত ৮টার একটু পর। চেম্বার ভর্তি রোগী বসে ছিল, যারাই ভেতরে যাচ্ছিলেন বেশিরভাগ রোগীকেই দেখলাম ৫/৭ মিনিটের মাথায় বের হয়ে আসছেন। আমরা অনেকক্ষণ প্রতীক্ষার পর ভেতরে যেতে পারলাম। সেলিম ডাক্তারকে প্রথমেই বলে নিল যে আমরা আগে আরেকবার এসেছিলাম, তখন ইমারজেন্সি চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে যাই এবং ওখানে প্রাথমিক চিকিৎসা করাই, এখন ওনার তত্বাবধানে থেকে কিডনি প্রতিস্থাপন করাতে চাই। এটুকু শুনেই উনি বললেন ডোনার নিয়ে আসেন। রোগীর বর্তমান অবস্থা কি বা কি চিকিৎসা হয়েছে এতদিন এ ব্যাপারে কিছুই জানতে চাননি। আমার স্বামী নিজে থেকে বলতে চাইলে উনি বলে উঠেন “আপনার এতো কথা শুনার সময় নেই আমার, ডোনার নিয়ে আসেন তারপর কথা বলব” । এরপর আর কোন সাধারণ মানুষের এমন ডাক্তারের সাথে কথা বলার প্রবৃত্তি হবে কিনা আমি জানিনা, আমাদের হয়নি। আমরা বের হয়ে চলে আসি আর সিদ্ধান্ত নেই এমন ডাক্তারের কাছে আমরা চিকিৎসা করাবোনা যার সময় নেই একজন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানো রোগীর কথা শুনার। ২তারিখে ওনার ভিজিট দেই ৮০০ টাকা, ২০ তারিখে উনি একটা কালির আঁচড়ও প্রেসক্রিপশনে দেননি, তবুও তার ভিজিট দিয়ে আসি ৬০০ টাকা।
এবার ভালো অভিজ্ঞতার কথা শেয়ার করি। সেলিমের একজন কলিগের স্বামীর একই সমস্যা, ওনার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে কিছুদিন আগে। তার মাধ্যমে আমরা এই ডাক্তারের খোঁজ পাই, ইনি ডাক্তার এস. এ. খান। পপুলার হাসপাতালে বসেন। ২০ তারিখে বাসায় গিয়ে সেলিম তার কলিগকে ফোন দেয়, বিস্তারিত সব জানতে চায়। ঐ আপুই ডাক্তারকে ফোন করে ওনার সুবিধাজনক সময়ে আমরা যেন তার সাথে দেখা করতে পারি সে ব্যাবস্থা করেন। সেলিম একা একদিন ওনার সাথে দেখা করেন। ডাক্তার সেদিন ওকে ১ ঘণ্টার উপরে সময় দেন, অনেক বিষয়ে কথা বলেন। পপুলার হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়ালাইসিস রুম দেখান, যেগুলোর কোন প্রয়োজনই ডাক্তারের ছিলোনা। পরে আরেকদিন তিনি সময় দেন আর ওকে বলেন যারা যারা ডোনার হতে রাজী তারা আর পরিবারের সদস্যরা সবাইকে নিয়ে যেতে বলেন, যাতে তিনি সবার সাথে কথা বলতে পারেন। পরের দিনও (সম্ভবত ২৭ তারিখ) ডাক্তার আমাদেরকে প্রায় ২ ঘণ্টার মতো সময় দেন। ঐদিন সেলিম নিজে থেকে ওনার ভিজিট দিতে চাইলে তিনি নিতে অপারগতা প্রকাশ করেন, তিনি বলেন প্রিন্সিপ্যাল মোতাবেক তিনি ফ্যামিলি কাউন্সেলিং এ কোন টাকা নেননা। এখানে ইস্যুটা টাকা নেয়া বা না নেয়া না। ইস্যুটা হল রোগীকে সাহায্য করার মন মানসিকতা, একজন ডাক্তার তার কথা বার্তার মাধ্যমে যেমন একজন রোগীর মানসিক শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারেন তেমনি পারেন মানসিক শক্তিকে শূন্যের কোঠায় নিয়ে যেতে। একজন মানুষ বড় বড় ডিগ্রী নিয়ে প্রফেশনালি অনেক পয়সাওয়ালা একজন ডাক্তার হতে পারেন কিন্তু তার মধ্যে যদি অন্যকে সাহায্য করার মন মানসিকতা না থাকে তবে তিনি কখনোই একজন ভালো ডাক্তার হতে পারেননা। একজন স্বাভাবিক মানুষ যখন রোগী হয়ে যায় তখন তার মানসিক অবস্থা খুব দুর্বল হয়ে যায়, এসময় একজন ডাক্তারই পারে রোগীকে মানসিকভাবে শক্ত অবস্থানে নিয়ে যেতে, যা তার চিকিৎসাকালীন সময়ে অনেক উপকার করে। আমাদের এই কদিনের অভিজ্ঞতায় যত ডাক্তার দেখেছি তাদের সবার কাছ থেকেই আমরা ভালো ব্যাবহার পেয়েছি, সবরকম সাহায্য পেয়েছি একমাত্র ল্যাব এইডের বিখ্যাত ডাক্তার ছাড়া। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
২৮টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×