somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দায়িত্ব্হীন আমরা আর আমাদের ভুলের মাশুল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫শে ফেব্রুয়ারী। সকালে ফেসবুকে ঢুকে দেখি বি.ডি.আর বিদ্রোহের শহীদদের নিয়ে পোস্টের ছড়াছড়ি। আমার এখনও মনে পড়ে মুন্নী শাহার জ্বালাময়ী সেই রিপোর্টিং টেলিভিশনের পর্দায় - সৈনিকদের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা। কি ভীষণ ভূল ভূমিকা ছিল আমাদের তথাকথিত মিডিয়ার - যার মূল্য দিতে হয়েছে আমাদের ৫৭ জন মেধাবী অফিসারকে আর তাদের পরিবারকে।

মিডিয়া জনমত তৈরীতে আর তার ফলসশ্রুতিতে সরকারকে নিষ্ক্রিয় করতে সেদিন যে ভূমিকা রেখেছিল তার কথা আমরা ভূলে গেছি। ২৫শে ফেব্রুয়ারী সারাদিন বহু লোককে আমি আর্মি অফিসারদের বিরুদ্ধে আর বি.ডি.আর জওয়ানদের পক্ষে কথা বলতে শুনেছি। আর পরদিন লাশের পর লাশ দেখে নির্বাক হয়ে যেতে দেখেছি। কত সহজে আমরা ভূল কথা বিশ্বাস করি আর তাতে প্রভাবিত হয়ে যুক্তি তর্ক শুরু করি। একবারও ভাবি না এর পরিনতি কতটা ভয়াবহ হতে পারে।

কেন জানি আমার বি.ডি.আর এর এই ম্যাসাকারের জন্য মুন্নী শাহার (এবং অন্যান্য চ্যানেলের) সেই দায়িত্বহীন রিপোর্টিং আর আমরা বোকা জনগনের তাতে ঝাপিয়ে সমর্থনকেই দায়ী মনে হয়। কেন যেন মনে হয় এত গুলো টিভি চ্যানেল না থাকলে, এত দ্রুত মানুষ এতে ভুলভাবে প্রভাবিত না হলে হয়ত সরকার এবং সামরিকবাহিনীর পক্ষে এই বিদ্রোহ দমন সহজ হতো। এতগুলো মেধাবী প্রাণ ঝরতো না।

এই কথাগুলো আজ আরও বেশী মনে হচ্ছে আমাদের চলমান আন্দোলন নিয়ে বুঝে না বুঝে আমাদের সবার কথা বলা - অন্যকে প্রভাবিত করা - আর যা ইচ্ছা তাই শেয়ার দেয়ার হিরিক দেখে। আমাদের দায়িত্বহীন আচরণ যদি আমাদের জনমত উল্টে দেয় আর যদি আবারও আমরা বি.ডি.আর বিদ্রোহের প্রথমদিনের মত ভূল দিকে ঝুকে ধর্মের সাথে যুদ্ধাপরাধ মিলিয়ে ফেলি তাহলে আমাদের মত হতভাগ্্য জাতি আর হবে না।

আমার দৃঢ় বিশ্বাস আমরা এবার নিজেদের জায়গা থেকে দায়িত্ববান আচরণ করব। হুজুগে মাতব না - যেকোন কথায় উদ্বুদ্ধ হব না। দেব না কাউকে আমাদের সরলতার সুযোগ নিতে আর আমাদের ব্যাবহার করতে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×