somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব নারী দিবসে কি করবেন?

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। দেশের অনেক সমস্যা-সহিংসতার মাঝে দিনটির কথা হয়ত আমাদের মনে নেই। আমারও মনে থাকত না - একটা কাজে ইনফরমেশানটা সামনে চলে আসায় মনে হলো। আর মনে হবার পর থেকে আরও যে প্রশ্নটা মাথায় আসল তা হলো কিভাবে নারী দিবসে আসলে কি করে সেলিব্রেট করে? একটু খোজাখুজি করে দেখলাম নারী দিবসের প্রতি বছর একটা থিম থাকে - সেই অনুযায়ী পালণ করা হয় দিবসটি।

এই বছরের থিম - The Gender Agenda: Gaining Momentum - প্রথমে কথাটার মানে বুঝিনি। একটু ঘাটাঘাটি করে বুঝলাম ডিসিশান মেকিং রোলে আর টপ ম্যানেজমেন্টে নারীদের অংশগ্রহণ বাড়ানো - যা গত কয়েকবছরে পৃথিবীতে বেড়েছে - যদিও আশানুরূপ নয় - তা রিকগনাইজ করা আর তাতে আরও উৎসাহ দেয়াটাই এবারের থিম। বুঝতে পারলাম পৃথিবীর সাথে আমরা এ ব্যাপারে অনেক পিছিয়ে। এই থিম সেলিব্রেট করা আমাদের জন্য কঠিন। আমাদের দেশে সিনিয়ার ম্যানেজমেন্টে নারীদের সংখ্যা অনেক কম।

তাহলে কিভাবে আমরা উদযাপন করতে পারি? আবারও গুগল সহায় - রাশিয়ায় এই দিনটি খুব বড় করে পালিত হয়। ছেলেরা তাদের সাথে সম্পৃক্ত মেয়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। একজন নারী এই দিনে তার জন্মদিনের থেকেও বেশী শুভেচ্ছা পান।

আমার ব্যাক্তিগত মত - আপনার জীবনের গুরূত্বপূর্ণ নারীদের (মা, স্ত্রী, মেয়ে, বোন, শিক্ষিকা, বান্ধবী, সহকর্মী আরও অনেকেই হতে পারেন) কথা ভাবুন, তাদের ভুমিকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করুন। তাদের কাছে যান এবং ধন্যবাদ দিয়ে কিছু সময় কাটান আর কৃতজ্ঞতা জানান। কিছু উপহার দিন - ফুল, চকলেট বা যেকোন কিছু। সম্ভব হলে একসাথে বইরে লাঞ্চ বা ডিনার করুন। হয়ত ভাল লাগবে। চারপাশে নারীদের উপর ঘটা হাজারো অবিচারের বিরুদ্ধে ব্যাক্তি আমরা চুপ থাকি। নারীদের শত শত অপ্রাপ্তিতে আমরা কান দেই না। একটি দিনের এই সময় কাটানোটুকু শুধু নারীদের জন্য - তাদের ভূমিকাকে প্রশংসা করার জন্য আসলে কিছুই না। তবুও এই দিয়েই শুরু হোক।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×