আমাদের দেশের মানুষের মত রাজনীতির ব্যাপারে আগ্রহী খুব কম মানুষকে দেখেছি। আর যেকোন ব্যাপারে মতানৈক্যের ব্যাপারেও মনে হয় আমরা প্রথম সারীতে থাকব। আর কাজের ব্যাপারেতো কথাই নেই। নিজের কাজ ছাড়া অন্য যেকোন কাজে আমাদের আগ্রহ অপরিসীম।
জাতিগতভাবে আমরা বেশ বন্ধুবাতসল। নিজের উপর না আসলে উপদেশ দেয়াটা আমাদের সবচেয়ে প্রিয় কাজ। কিছু হলেই ঝাপিয়ে পড়ার প্রবণতা অসীম। জান দিয়ে দিব যেকোন আবেগের জন্য। অথচ প্রকৃতপক্ষে জান দেয়াটা হয়ত জরুরী নয় - তার চেয়ে ঠিকমত নিজের কাজটা বা নিজের দায়িত্বটা পালণ করলেই হয়।
বেশকিছুদিন আগে শেখ হাসিনার একটা সাক্ষাতকার দেখেছিলাম বি.বি.সিতে - তিনি বলছিলেন - বর্তমান এই রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতিতে কোন প্রভাব ফেলবে না। খুব স্বাভাবিকভাবেই কথাটা বলেছিলেন তিনি। তার মতে আমরা সবাই এতে অভ্যস্ত। যদি অর্থনীতিতে কোন প্রভাব এই রাজনীতি না ফেলে আর এত হরতাল, মারামারি যদি দেশের অগ্রগতির ব্যাপারে কোন বিবেচ্য বিষয়ই না হয় - তাহলে আমরা সবাই মিলে কেন এইসব নিয়ে এত ব্যাস্ত। আমার কেন জানি মনে হয় আমাদের সময় এসেছে একটু নিজেদের জন্য ভাবার। একটু স্বার্থপর হবার। অনেক সময়তো দিলাম অন্যের আদর্শের জন্য, অন্যের বোঝানো চিলের নেয়া কানের জন্য। এইবার একটু নিজের সুবিধা দেখি। দেখি কোথায় আছি আমরা আর কোথায় যেতে হবে।
কেন যেন মনে হয় - আমরা সবাই লোক দেখানো কাজী। নিজে কিছু করে অর্জন করতে চাই না। অজুহাত খুজি যা হয়ত আমার ব্যার্থতাকে ঢাকতে সাহায্য করবে। তাই নিজের বিশ্বাস বা অনুভুতির দশ মাইল দূরের কথাও আমাদের গায়ে লাগে। কাজ ফেলে লাফিয়ে চলে যাই তার দমনে। নিজের ব্যাপারে - নিজের বিশ্বাসের ব্যাপারে এত ঠুনকো হলে আর এত পলায়নপ্রবৃত্তি থাকলে আমরা এগুবো কিভাবে। নিজ লক্ষে্য শুধু নিজের কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় আমাদের কবে আসবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




