আমার জীবনে জাহাংগীর নামের মানুষগুলোর ভূমিকা মনে রাখার মত। আমার বুয়েট জীবনের বন্ধু জাহাংগীর যার আরেক নাম জুয়েল - একই নাম শেয়ার করি আমরা। অসাধারন রসবোধ - খুবই সুক্ষ রসবোধ। একটা নমুনা বলি - বুয়েটে আমাদের একটা বিষয় ছিল মেশিন ডিজাইন যাতে আমাদের গীয়ার ডিজাইন করতে হত। তার একটা অংশ ছিল গীয়ারে কয়টা দাত তা বের করতে হবে। যাই হোক এক পরীক্ষার পর জাহাংগীরকে জিঞ্জেস করলাম কেমন পরীক্ষা হলো? ও বললো ভাল না। অংক করে গীয়ারের দাত বের হয়েছে - ১। আমি হেসে জিঞ্জেস করলাম - তো কি করলি?
ও উত্তর দিল - কি আর করব - No of teeth = 1 কেটে লিখলাম
No of TOOTH = 1
এই জাহাংগীরের সাথে বুয়েট জীবন কেটেছে খুবই আনন্দে।
এখন আমার অফিসের জাহাংগীর ভাইয়ের কথা বলি। আমাদের যাবতীয় বিদেশযাত্রার বন্দোবস্ত করেন তিনি। দারুন পারদর্শিতার সাথে ঠিক যেই সময় পর টিকেট হাতে পেলে আর ফ্লাই করা যাবে না ঠিক তার আগ মুহুর্তে টিকেট হাতে দিবেন আমাদের।
শনিবার আমার ঢাকা আসার কথা। যথারীতি এখনও টিকেট পাইনি। একটা মেইল এসেছে - বস, টিকেট কনফার্ম শনিবার সকালে পাঠিয়ে দিব। শুক্র-শনি ঢাকা বন্ধ। আর ভাইজানের মনে থাকলে হয় মালয়েশিয়া দুই ঘন্টা এগিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




