"আমি দেশপ্রেমিক বলছি"
ছোপ ছোপ রক্তের গায়ে হাত বুলিয়ে মাগো
তুমি চোখের জলের সাথে মিলিয়ে নিয়ো।
হয়তো সময়ের ব্যবধানে রক্তময় জীর্নতা
তবু ঐ অশ্রুত রক্তধারায় দেশপ্রেমের স্বার্থকতা।
জানি তুমি নিদারুণ কষ্টের মাঝে মধ্যরাতে
শঙ্কিত মনে চেয়ে রও পথো পানে খোঁজো আমাকে।
তুমি মাগো আর জেগো না রাত থেকো না অপেক্ষায় আমার
আমি ঘরছাড়া দ্রোহ মনে শুধব ঋণ এ দেশমাতার।
ধর্মান্ধ আর গোঁড়ামি আজ বুকচেঁপে বসা অভিশাপ
বুলি আউরেই নেতারা করে স্বার্থোদ্ধার প্রয়াস।
আমি সেথা হতে চাই নাকো সাক্ষী নির্বাক
দেখো তুমি রক্তে ওদের রাঙাবো রাজপথ।
মাগো ইতিহাস জেনো হবে প্রকম্পিত
ভাঙব দম্ভ করব চূর্ণ বেরোবে নাভিঃশ্বাস।
আমি পিষিব ওদের বুকে হানব আঘাত
ওরা ভীত কম্পিত খোঁজে পথ পালবার।
মাগো তুমি করো নাকো ভয় রেখো বিশ্বাস
ফিরাবো আমি মাগো তোমার হারানো সম্মান।
রুখবে কে আমায় এ সাহস বা আছে কার
শাণিত বিবেক আমার তুমি থেকো নির্ভার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




