somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজুস প্রেম। পর্ব-২

১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব ইচ্ছে হলে পড়তে পারেন।

পর্ব-১

ঘটনা কি মেয়েটা বারবার এমন কথা বলছে কেন? তাহলে কি আমি পরিচিত কাউকেই ফোন দিয়ে ফেললাম না কি? নম্বরটা আবার ভালো করে দেখে নিশ্চিত হই এটা আমার ফোনবুকে সেভ নাই বা পরিচিত কারও নাম্বারও নয়। যাক এবার তার কথার উত্তরে বলি:

- আমি আপনার নামটা যদি জানতাম তাহলে কেন জিজ্ঞেস করব বলুন?
- আশ্চর্য মজা করবেন না একদম, আপনারে নম্বরটা কে দিছে বলেন তো?
- দেখুন আমাকে নম্বরটা কে দিছে সেটা বড় কথা নয়, আসলে আপনার সঙ্গে কথা বলতে ভাল লাগছে তো তাই কথা বলছি, তাছাড়া আপনার কণ্ঠটাও অনেক সুন্দর!

একটু বাতাশ দিয়ে ফোলানোর চেষ্টা। মনে হচ্ছে বাতাশে কাজ দিছে।

- তাই! ধন্যবাদ। এবার দয়া করে বলেন তো আপনি কে বলছেন?
- কি আশ্চর্য! আমি এ পর্যন্ত নিজের নামটা ৩-৪বার বলে ফেলেছি, তারপরও আপনি বার বার কেন জানতে চাচ্ছেন ঠিক বুঝে উঠতে পারলাম না।
- আপনার অত বুঝে কাম নাই, নাম জিজ্ঞেস করছি নাম বলেন, নইলে আমি ফোন কেটে দেবো।
- আচ্ছা আচ্ছা বলছি আমার নাম মুক্তা!
- আবার ফাইজলামি করে।
- আশ্চর্য তো! আমি নাম বললাম, এখানে ফাইজলামির মতো কি হলো?

মনে মনে কিছুটা বিরক্ত মেয়েটার উপর। ব্যাপার কি সে বারবার আমার নাম নিয়ে কেন এমন আচরণ করছে।

- এবার সুন্দর করে আপনার নামটা আপনার সুন্দর কণ্ঠে একবার উচ্চারণ করে আমার কানটা জুড়িয়ে দেবেন প্লিজ!
- জ্বী! দেখেন আপনি কে, তা আমি জানি না, আপনাকে চিনিও না। তবে আপনার কথাবার্তাগুলো সুন্দর তাই এতক্ষণ ধরে আমি আপনার সঙ্গে কথা বলছি। এবার বলি আমি অচেনা মানুষের সঙ্গে কথা বলি না, অথবা তাদের কাছে নিজের নাম পরিচয়ও দেই না।

দেখো কাণ্ড কথা বলছি প্রায় ১৫-২০ মিনিট পার হয়ে গেলো আর উনি বলছেন উনি অচেনা কারও সঙ্গে ফোনে কথা বলেন না।

- ও, তাই! ভালো। তবে অচেনা মানুষের সঙ্গে কথা বলেই তো মানুষ পরিচিত হয়, আমারও ইচ্ছা আমি আপনার সঙ্গে কথা বলে পরিচিত হই।
- ওহ তাই তো! তাহলে এবার আপনার পুরো পরিচয়টা দেন তো! আপনি কে? কোথা থেকে বলছেন? আমার নম্বর কোথায় পেলেন?
- কী আশ্চর্য আপনি না এইমাত্র বললেন আপনি অচেনা মানুষের সঙ্গে কথা বলেন না, তাদের কাছে নিজের নাম-পরিচয়ও দেন না তাহলে অচেনা মানুষকে কেন তার পরিচয় জিজ্ঞেস করছেন?
- হিঃহিঃ! ওহ হো তাই তো! আসলে আপনার লগে এতক্ষণ ধইরা কথা কইতে কইতে আপনারে আর অচেনা বলে মনে হচ্ছে না।
- ও, তাই। তাহলে বলি নাম তো আগেই বলেছি। আমি ........ থেকে বলছি। আর আপনার নম্বরটা আমাকে কেউ দেয়নি, আমি নিজে নিজে নম্বর বানিয়ে ডায়াল করেছি।

এবার সব সত্যি কথাই বললাম মেয়েটাকে। কিন্তু সে বিশ্বাস করল না।

- শুনুন, আপনারে বলছি না আমার নাম নিয়া মজা না করতে। আর আপনি নম্বর বানাইয়া ফোন দিছেন, দিয়া আমার নাম কইতাছেন কিভাবে?
- কি বলেন? আমি আপনার নাম জানব কিভাবে? আমি তো বারবার আপনাকে জিজ্ঞেস করছি কিন্তু আপনি তো একবারও বলেন নি। তাহলে আমি কিভাবে আপনার নাম জানব।
- আপনি সত্যি আমার নাম জানেন না? আপনাকে কেউ নাম্বারটা দেয় নি?
- এক কথা কতবার বলব আপনাকে, আমার নাম আর পরিচয় যা বলছি একটাও মিথ্যে বলিনি। এবার আপনার নাম বলেন।
- আমার নাম মুক্তা!
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×