somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীটা স্বার্থের বিনিময় হার

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানব জাতি হিসেবে জন্মগ্রহণ করে আমরা জগতের মাঝে কি চাই আর কি-ই-বা আমাদের দ্বায়িত্ব কর্তব্য আসলে কি আমরা সবাই সেই সম্পর্কে অবগত ? আমরা কি চাই, কি চাওয়ার, কি পাওয়ার, কি পেলেই আমাদের আত্মা তৃপ্ত হবে এর উত্তর আমার মনে হয়ে জগতের কারো নিকট নেই। তুমি যতই পড়িবে ততই শিখিবে তেমনি তুমি যতই পাইবে ততই চাইবে....তুমি যতই দিয়ে যাবে তোমার নিকট ততই চেয়ে যাবে..তোমার প্রাপ্যটা তুমি চাইলেই তুমি নষ্ট।


দেয়ার মাঝেও নিজের জন্য যদি কেউ কিছু না করে তবে সেই মরিবে ধুকেধুকে..... চোখের মহাসাগরের জল থাকবে কিন্তু জল ভুলেও দু'চোখ বেয়ে ভুল ক্রমেও গড়িয়ে পড়বে না। শুধুই পরকে নয় আপনের ক্ষেত্রেও সেই একই উপলব্ধি হবে। আসলে কেউ আপন নয়........মাঝে মাঝে আমি এই কথাট বলি......পিতা-মাতা আপন স্বার্থ চরিতার্থ করার জন্যই আমাদের লালন পালন করেন। আর এই চক্র একেএকে সবার উপর বর্তায়। প্রকৃতপক্ষে আমরা সবাই কোন না কোন ভাবে আপন স্বার্থ নিয়েই পৃথিবীতে বেঁচে থাকি।


প্রেমিক প্রেমিকার জন্য জীবন বির্সজন দেয় সেটার ভেতরও কোন না কোন স্বার্থ জড়িত। মায়া, ভালবাসা, আবেগ এর চেয়ে স্বার্থ পৃথিবীর বুকে আর একটিও নেই। ৩৪ বসন্ত পেয়ে যাচ্ছে ৩৫ এ পা দেবো দেবো, জীবনের চরম শিক্ষা একটু একটু করে গ্রহণ করতে শিখে চলছি..জানি না বাকি দিনগুলোতে আরও কত শিক্ষা বা শাস্তি কপালে জড়িয়ে আছে।


বুঝার পর থেকে কখনোই নিজেকে নিয়ে এক চিলতেও ভাবিনি, নিজের আহলাদ বলে কোন কিছুই ছিল না বললে ভুল হবে কিন্তু কিছুই পূর্ণ করিনি নিজের ব্যক্তি স্বার্থে। আমার সবটুকুই বিসর্জন দিয়ে দিয়েছি ওপরের স্বার্থে। এই যে বিসর্জন তার প্রতিফলন একটু একটু করে উপলব্ধি করে চলেছি। সময়ে আপন মানুষগুলো যে এতো তাড়াতাড়ি নিজের মুখোশ পরিবর্তন করে ভাবতেও পারি না। এমনটি যদি আগেই জানতাম বুঝতাম তাহলে কি আর আজ এতোটা বছর পেরিয়ে এমন চিন্তা ভাবনা করতাম।


প্রতিটি মানুষ প্রতিটি ক্ষেত্রে স্বার্থপর......ভার্চুয়াল জগতেও এমন অনেককেই আমি দেখিছি, অনেকে আবার স্বার্থপর কথাটি শুনতেই পারে না....যারা শুনতে পারে না আমার দৃষ্টিতে তারাই পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর। পৃথিবীটাই সৃষ্টি হয়েছে স্বার্থের কারনে। আপনি যে দিকেই যাবেন, যে ধর্মের কথাই বলবেন সবাই সবার স্বার্থে অনড়। সবাই সবার দিক থেকে মজবুত। সবাই সবার ধর্মকে খাঁটি ধর্ম বলেই জানে এবং মানে। আমি যেমন মুসলিম আমি বিশ্বাস করি ইসলাম ধর্মই হলো পৃথিবীর একমাত্র সহি ধর্ম বাকি সবগুলোই মিথ্যে। অনুরুপভাবে অন্যান্যরাও তাই ভাবে।


একথায় বলা যেতে পারে পৃথিবীটা স্বার্থের বিনিময় হার, বিনিয়োগের ক্ষেত্র হিসেব করে। তুমি যতটুকু বিনিয়োগ করতে পারবে ততটুকুই তুমি ফলাফল পাবে। সে ধর্মেই হোক..ব্যবসা হোক......ভালবাসা হোক কিংবা অর্থ হোক। এ পৃথিবীতে কেউ কারো নয়। আবার অনেকের অনেক কিছু.....তবে এটা শুধুই বেঁচে থাকার তাগিদে। যদি ক্ষুধার অনুভূতি কেউ অনুভব না করতো তাহলে এই পৃথিবীর আলো কেউ দেখতো না।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×