somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরাই কি আধুনিক ধর্মের প্রচারক?????

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ধর্মের বিরুদ্ধে লেখা- এ কেমন মুক্তমত’???

ডেস্ক রিপোর্ট :: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আইনের শাসন না থাকায় ছাত্র-ছাত্রী, ব্লগার, মুয়াজ্জিনসহ সাধারণ মানুষ নির্বিচারে খুন হচ্ছে। সব হত্যার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে শুক্রবার দুপুরে বাংলাদেশ ইউনাইটেড পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভায় তিনি একথা বলেন।
এরশাদ বলেন, কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করার অধিকার কারো নেই- সে ব্লগার হোক, আর যেই হোক। একইভাবে ধর্মের নামেও কাউকে হত্যা করা যাবে না।
ধর্মের প্রতি কটাক্ষ বন্ধ করার আহ্বান জানিয়ে প্রাক্তন এ রাষ্ট্রপতি বলেন, অন্য ধর্মের বিরুদ্ধে লেখা- এ কেমন মুক্তমত? আমাদের প্রধানমন্ত্রীও স্পষ্ট করে বলেছেন- কারো ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না।

তিনি বলেন, ‘আমি যে কোনো হত্যার বিরুদ্ধে। সব হত্যাই নিন্দনীয়। আমি ব্লগার হত্যার যেমন বিচার চাই, তেমনি যারা ব্লগে ধর্ম নিয়ে বিদ্রুপ করে তাদেরও শাস্তি চাই।’

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ব্লগার হত্যা সাড়া পৃথিবীর মিডিয়ায় যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে, তার বিপরীতে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র প্রতিনিয়ত খুন হচ্ছে। কিন্তু এ নিয়ে কারো মাথাব্যথা নেই।

এরশাদ বলেন, ‘আপনারা আমাদের মানবাধিকার নিয়ে চেঁচামেচি করেন, আপনাদের দেশে মানবাধিকার লংঘিত হয় না? আপনাদের কথা না শুনলে আমরা জঙ্গি।’
তিনি বলেন, ‘জঙ্গি বলতেই আজ মুসলমানদের বুঝানো হয়। আফগানিস্তানে শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, এটা কি জঙ্গিবাদ নয়? তেলের জন্য ইরাক ধ্বংস করে সাদ্দামকে হত্যা করা হলো, কী দোষ ছিল সাদ্দামের? সিরিয়ার মানুষ জীবন বাঁচাতে আশ্রয় চেয়েছিল, আশ্রয় দেননি। হাজার হাজার নারী শিশুকে নির্বিচারে হত্যা করে ফিলিস্তিনিদের রাষ্ট্রভূমি ইহুদিদের দিয়ে দিলেন, এসব মানবাধিকার লঙ্ঘন নয়? মুসলমানরা এর প্রতিবাদ-প্রতিরোধ করলেই জঙ্গিবাদ হয়ে যায়।
প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, মুসলমানদের মধ্যে ঐক্য নেই। শান্তিতে বসবাস করতে হলে দেশের সকল মুসলিম সংগঠনকে একত্রিত করতে হবে। তাহলে ইউনাউটেড ইসলামী পার্টির উদ্দেশ্য সফল হবে।

সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ, ইউনাইটেড পার্টির মহাসচিব মাওলানা তাজুল ইসলাম ফারুকী, কামাল উদ্দীন জাহানপুরী প্রমুখ।

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×