somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্চুয়াল শিক্ষকের গুগল জয়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশি তরুণ রাগিব হাসান গত বছরের আগস্টে চালু করেন ভার্চুয়াল মাধ্যমে বাংলা ভাষায় পড়াশোনার সাইট শিক্ষক ডট কম View this link । সম্প্রতি ভার্চুয়াল এ সাইটটি জিতে নিয়েছে গুগল ঘোষিত রাইজিং অ্যাওয়ার্ড ।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান এবং গণিতশাস্ত্রকে ব্যবহার করে গড়ে ওঠা শিক্ষাবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতে প্রতি বছর 'গুগল রাইজ অ্যাওয়ার্ড' দিয়ে থাকে প্রযুক্তি জায়ান্ট গুগল। আজকের উদ্যোগ আগামী সুন্দর ভবিষ্যতের কারিগর_ এ মূলমন্ত্রে প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গুগলের রাইজিং অ্যাওয়ার্ড। এ বছর উদীয়মান সম্ভাবনাময় প্রকল্প হিসেবে বাংলাদেশি তরুণ রাগিব হাসানের শিক্ষক ডট কম জিতে নিয়েছে রাইজিং অ্যাওয়ার্ড।

শিক্ষক ডট কম এবং একজন রাগীব হাসান: শিক্ষক ডট কম বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের ভার্চুয়াল মাধ্যম। গত বছরের আগস্টে বাংলাদেশি উদ্যোক্তা ড. রাগিব হাসানের হাত ধরে অনলাইন দুনিয়ায় যাত্রা শুরু করে এই সাইটটি। রাগিব হাসান বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক। নিজের বিভাগেই শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু। এরপর উচ্চতর ডিগ্রি অর্জনে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। বর্তমানে বার্মিহামের ইউনিভার্সিটি অব আলাবামাতে কম্পিউটার এবং তথ্য বিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলা ভাষাকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বাংলা উইকিপিডিয়া কিংবা ওপেনসোর্স আন্দোলনকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। বাংলা ভাষায় পড়াশোনাকে সহজ করে উপস্থাপনের জন্য চমৎকার প্রয়াস শিক্ষক ডট কম। সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সাইটটি। রাগিব হাসান জানান, অনলাইন সুবিধা কাজে লাগিয়ে দূরপাঠ্য এসব কোর্সের শিক্ষা নিয়ে নিজেকে আলোকিত করতে পারবেন। পুরো সুবিধাটিই পাওয়া যাবে বিনামূল্যে। শিক্ষক ডট কম তার ভার্চুয়াল স্কুলে যোগ করেছে ২৫টি পাঠ্যবিষয়। এরই মধ্যে এই ভার্চুয়াল স্কুলে যোগ দিয়েছেন ২০ হাজার নিবন্ধিত শিক্ষার্থী। সার্চ জায়ান্ট গুগলের ভাষায়_ শিক্ষক ডট কমকে পুরস্কারে ভূষিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা মনে করি বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অনগ্রসর-দরিদ্র শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় অবদান রাখতে পারবে। এ শিক্ষা পদ্ধতি উন্নয়নশীল দেশগুলোর জন্য একদিন অনুকরণীয় হয়ে উঠবে।
শিক্ষাপদ্ধতির মতোই এখানের পাঠ্যবিষয়গুলোও চমৎকার। পাঠ্য বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মহাজাগতিক প্রাথমিক ধারণা নিয়ে জ্যোতির্বিজ্ঞান। পদার্থ, রসায়ন, গণিত এবং জীবজ্ঞিানের সম্মিলিত জ্ঞানের আলোকে কেমিকৌশলসহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে সাইটটিতে। পাশাপাশি শিগগির যোগ হতে যাচ্ছে আরও কয়েকটি দরকারি পাঠ্যবিষয়।

ছাত্র হবেন যেভাবে : পেশাজীবী কিংবা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন। তাতে কি! স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া অথবা পেশাজীবী যে কেউ এখানের ছাত্র হতে পারবেন। ছাত্র হবার প্রক্রিয়াও অনেক সহজ। শিক্ষক ডট কমে প্রবেশ করে ওপরের দিকে ট্যাবে থাকা কোর্স তালিকায় ঢুঁ মারতে হবে। এরপর কোর্স তালিকা ভালোলাগা যে কোনো বিষয়ে ক্লিক করলে নিবন্ধন নামক একটি অপশন আসবে। নিবন্ধনের জন্য আপনার পূর্ণ নাম, ই-মেইল ঠিকানাসহ কয়েকটি তথ্য যথাযথভাবে পূরণ করে দিয়ে সাবমিট করতে হবে। প্রতিটি কোর্সের সঙ্গে সিলেবাস এবং লেকচার লিংক দেওয়া থাকবে। লিংকগুলোতে ক্লিক করা মাত্র ভিডিও আকারে লেকচার প্রদর্শিত হবে। প্রতিটি লেকচারই সহজবোধ্য বাংলায় উপস্থাপন করা হয়েছে। চাইলে একজন শিক্ষার্থী যতগুলো ইচ্ছা বিষয়ের ওপর পড়াশোনা করতে পারবেন।

আপনিও হতে পারেন শিক্ষক : বিজ্ঞান, প্রকৌশল, কলা, বাণিজ্য, সমাজবিজ্ঞান, ইতিহাস, ভাষা শিক্ষা অথবা অন্য যে কোনো বিষয়ে পারঙ্গম হোন না কেন চাইলে আপনিও এখানে পড়াতে পারবেন- ই-মেইলে জানালেন রাগিব হাসান। পুরো প্রকল্পটিই যেহেতু মুক্ত প্রকল্প সেহতেু স্বেচ্ছাশ্রমে আগ্রহী যে কেউ ভার্চুয়াল শিক্ষকতার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারেন। এজন্য প্রথমেই আপনাকে কোর্সের নাম, সংক্ষিপ্ত বর্ণনা, কাদের জন্য কাজে আসবে, কোর্সের বর্ণনাসহ ইউটিউব ভিডিও টিউটোরিয়াল এবং কোর্স শেষ হতে কতদিন লাগবে এসব তথ্য সংবলিত একটি ই-মেইল পাঠাতে হবে [email protected] ঠিকানায়।

বি:দ্র: লেখাটি আজকের সমকালে প্রকাশিত।
লেখক: আমিনুর রহমান
সহযোগিতায়: হাসান জাকির
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
৪৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×