আজ অনেকটা ছোটা হলো
এই পথ ধরে ছুটতে ছুটতে যখন ক্লন্তি এসে ভর করল
বসলাম এক ল্যাম্পপোস্টের নিচে
আমরা দুজন মুখোমুখি
আমার চোখের দিকে চেয়ে আছো তুমি
আমি তাকাই না চোখে
তোমার চোখে খেলেছিলো কি উপহাসের খেলা
তোমার চোখ দেখি নি বলে বুঝি নি
তবুও বলি ভাগ্য সুপ্রসন্ন আমার প্রতি
নতুবা ভষ্ম হয়ে যেতাম ঐ চোখের চাহুনিতে।
অতঃপর হরিপদ তুমিও কি এভাবেই
আমাকে করবে তাড়িত
জল স্থলে কিঙবা জনপদ ও বিরানে
জীবনের অলিগলি অন্ধকার পথ বেয়ে
অতঃপর হরিপদ তুমিও কি
বদলে নেবে অমোঘ জীবন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



