আমি কিংবা ঈশ্বর স্থান বদলের অপেক্ষায়
নির্বিকার দ্রষ্টা হয়ে সদা নিমগ্নতায়
ঘটনার পরম্পরা কিংবা রেশ
স্পর্শকাতরতায় ভোগায় না আমাদের
অপমান কিংবা ঘৃণাবোধ
প্রশংসা কিংবা তাচ্ছিল্য
কাতর করে তোলে না আমাদের
আমরা বিবাগী বসন্তের মত নির্বিকার
ফুলের ঝরে যাওয়া কিংবা রঙ ছড়িয়ে দেয়া
আমাদের স্পর্শ করে না কখনো
আমাদের সহাবস্থান নির্লিপ্ততায়
আমাদের সহাবস্থান নির্বিকারতায়
আমাদের সহাবস্থান অনুভূতির বিকলতায়
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



