নিশিকন্যার কাব্য
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
শুনেছিস মেয়ে
তোকে বলে কলঙ্কিনী সবে
যারা রাতে মধুর লোভে
ঢিল মারে তোর চাকে।
শুনেছিস মেয়ে
তারাই নাকি দিনের বেলা
সাজে চকচকে পোশাকে।
সুগন্ধি আতর মাখে।
জানিস কি তুই
সভ্য লোকের সমাবেশে
তোকেই অসভ্য ভাষায়
নানান নামে ডাকে।
এরাই আবার রাতের বেলায়
কড়া নেড়ে তোর দরজায়
কেমন করে মধুর স্বরে
প্রাণহরিণী ডাকে।
ভাবছিস মেয়ে
ডুবে গেছিস পাপের পাঁকে
পেটের ক্ষুধা মিটবে বলে
দিচ্ছিস সাড়া ডাকে।
সেই পাঁকেতে ডুব দিয়ে যে
খুঁজছে মনের রত্ন আকর,
পাপ পঙ্কিল বলছে তোরই
পেটের ক্ষুধাটাকে।
হাসিস নে মেয়ে
ঘৃণা চোখে, উপহাস মেখে ঠোঁটে,
সাধু সন্তর লেফাফা জড়ানো
আমার কথা শুনে।
ভাবিস মুখটি মুখোশেই ঢেকে চলি
নিশিকন্যাকে দিনের আলোয় ভুলি।
আবার রাতে কামনা কুকুর হয়ে পাড়া
জাগাবো আকাশ বিদীর্ণ ডাকে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন