-তুমি কি আমায় ছুঁয়ে দেবে মেঘের মত করে
যেমন করে মেঘ ছুঁয়ে যায় বৃষ্টি হয়ে ঝরে ?
তুমি কি আমায় ছুঁয়ে দেবে স্নিগ্ধ সমীর সম
যেমন করে ফুলের গন্ধ নেয় সে আপন করে ?
-তুমি কি হবে সুনীল আকাশ রাখবে আমায় ঘিরে
মাঝে মাঝে চাঁদে আলোয় সাজিয়ে দেবার কেউ?
তুমি কি হবে খরস্রোতা নদীর তীব্র বেগে বওয়া
বেদনা আমার ভাসিয়ে নেবে, তুলবে সুখের ঢেউ ?
-তুমি কি হবে সাঝবাতি হাতে অপেক্ষারত প্রিয়া
চাহুনিতে তার সারাদিনের দুঃখ হবে দূর ?
তুমি কি হবে স্নিগ্ধ পরশ কোমল দুটি হাতের
মধ্যরাতের অস্পষ্ট কণ্ঠ ঘুম ভাঙানোর সুর ?
-আজ দু'জনার ইচ্ছেরা কি হলো একই বৃন্তে ফূল
একই বাসনায় ফুটছে যেন হয়ে সে আকুল ?
-আজ দু'জনার ইচ্ছেরা সব প্রজাপতির ডানা
দুটি ডানায় ভর করে তবে আকাশকে হয় জানা।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




