somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের পোশাক বনাম মেয়ের পোশাক

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা চার দিন আগের। ভলভো বাসে করে মহাখালী থেকে মতিঝিল যাচ্ছি। ফার্মগেটে এসে মাগরিবের আজান হয়ে গেল। সেদিন আমি রোজা রেখেছিলাম। পানি আর ছোলা দিয়ে ইফতারি করলাম বাসেই। বাস প্রায় ফাকা।
আমার সামনে চার পাঁচ সিট আগে বসে আছে বোরকা পরা এক মহিলা। মহিলার দু চোখ ছাড়া আর সব কিছু ঢাকা। হাতে ও পায়ে মোজা। তার আগের সিটে বসে আছে এক সদ্য তরুণী। তারা দুজন আলাদা বসেছিল। কিন্তু আজান দেয়ার পর তারা পাশাপাশি বসল। বোরকা পরা মহিলাটি তার ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলেন। টিফিন বক্স সাজানো ইফতারির বিভিন্ন সামগ্রীতে। দুজন মিলে খেতে শুরু করলেন।
বোরকা পরা মহিলা তার মুখের নেকাব খুলেননি। বরং এক হাতে নেকাব তুলে তার ভেতর খাবার মুখে তুলে দিচ্ছিলেন।
অন্যদিকে পাশে বসা মেয়েটা বেশ আধুনিক ও খোলামেলা পোশাক পরা। গায়ে ওড়না নেই। কালো স্কার্টের সাথে লাল টপস পরায় তাকে বাঙ্গালি বলে মনে হচ্ছিল না। চকচকে পোশাকের কারণে তার দিকে চোখ চলে যাচ্ছে। তার কানে মোবাইল ফোনে হেডসেট। খাওয়ার সময়েও তার কান থেকে হেডসেট খুলেনি।
কিছুক্ষণ পর দেখলাম, বোরকা পরা মহিলাটি মেয়েটিকে খাবার ঠেলে দিচ্ছে আর মেয়েটি মামনি আর খাব না বলে বিরক্তি প্রকাশ করছে।
তারা দুজন মা ও মেয়ে। অথচ কী অবাক কাণ্ড ! তাদের পোশাকে রাত দিন তফাৎ। রমজান মাস। মা তার সর্বাঙ্গ ঢেকে রেখেছে বোরকায়। আর মেয়ে তার আধুনিকতা ফুটিয়ে তুলতে খোলামেলা বিদেশী পোশাক পরেছে।
অথচ বোরকা যদি পরা হয় পুরুষের চোখের আড়াল করার জন্য তবে তরুণীদের বেশি করে বোরকা পরা দরকার। মধ্যবয়স্ক মহিলাদের প্রতি পুরুষের আগ্রহ যতটুকু থাকে, তার তুলনায় তরুণীদের প্রতি বেশি আগ্রহ থাকে। অথচ মা বোরকায় আবৃত থেকে মেয়েকে খোলামেলা পোশাকে রেখেছেন। হওয়ার কথা ছিল উল্টো। হয় দুজনে আধুনিক পোশাক পরবেন, নচেৎ দুজনে বোরকা পরবেন।
আমার এক বন্ধু বলে, মায়ের তো বিয়ে হয়ে গেছে। তাই বোরকায় ঢাকা। মেয়ের তো বিয়ে হয়নি। তাই একটু দেখিয়ে না চললে হবে কেন ? নইলে তো ছেলেরা পছন্দ করবে না।
তরুণী মেয়েটিকে খোলামেলা পোশাকে রেখে মধ্যবয়স্ক মায়ের বোরকা পরা কিভাবে সঠিক সিদ্ধান্ত হল বুঝতে পারলাম না। এটা কোন রেওয়াজ ?
২২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×