মোল্লা নাসিরুদ্দিন সাহেবের দেশে উজিরের মেয়ের শ্বশুরবাড়ি । উজির সাহেবের সেই মেয়ের ছেলে হয়েছে। মেয়ের শ্বশুরবাড়ির লোক মোল্লা সাহেবকে উজিরকে সুখবর দেওয়ার জন্য পাঠান। কিন্তু তাড়াতাড়িতে পরিচয়পত্র আনতে ভুল করেছেন মোল্লা সাহেব। পরিচয়পত্র না থাকার জন্য দারোয়ান কোনমতেই দরবারে ঢুকতে দেবে না, সেখানে তখন উজির। নাসিরুদ্দিনও নাছোড়বান্দা, তিনি সুখবর দেবেনই।
তাই অনেক বুদ্ধি করে দরবারে গিয়ে এক সময় হাজির হলেন। শুধু উজির নন, বাদশাহ এমন সুখবর শুনেই খুশি হয়ে বললেন, " কী বকশিশ চাও বল সাহেব ।"
" হুজুর, পঞ্চাশ চাবুক। " - বললেন নাসিরুদ্দিন।
এ কথা শুনে সবাই অবাক। তবে নাসিরুদ্দিন যে মশকরা করছেন না সেটা তাঁর মুখ দেখেই বুঝতে পারছেন। হুকুম হল পঞ্চাশবার চাবুকের ঘা দিতে।
পঁচিশ ঘায়ের পর নাসিরুদ্দিন সাহেব বললেন, " থামো এবার !"
সকলে অবাক, চাবুক থামল।
" বাকি পঁচিশ ঘা পাবে আমার একজন অংশীদার। দারোয়ান আমার দাবি করছিল সুখবর পেয়ে কেউ বকশিশ দিলে তার অর্ধেক তাকে দিতে হবে - এ কথা কবুল করলে তবে রাজসভায় ঢুকতে দেবে, না হলে দেবে না। যদি না সায় দিতাম তবে সুখবর কি আপনাদের দিতে পারতাম। "
মোল্লার এ কথা শুনে সবাই একেবারে হতবাক।
বাকি পঁচিশ ঘা খেল দারোয়ান।
আমার কথা :
ব্লগার মনির হাসানের মন্তব্য পোস্ট করে আমি জেনারেল। উনি বলেছিলেন, "যাউক গা আমিও আপনার জন্য কিছু গুবেষনা করলাম ... নোবেল পাইলে ভাগ দিয়েন ...."
আমি নোবেল পাই নাই বরং জেনারেল পদে উন্নীত হয়েছি। এখন উনাকে কি এটার ভাগ দেয়া উচিত না ?
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




