somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের ঢোল ফাটানো পুস্ট : একটি সুসংবাদ এবং একটি দুঃসংবাদ

০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভীষণ ব্যস্ত থাকার কারণে অনেক দিন পর ব্লগে লিখছি।

একটা পরীক্ষামূলক কাজ শুরু করেছিলাম গত সেপ্টেম্বর মাসের শেষে। এখন সেই কাজের সুফল পাচ্ছি। চলচ্চিত্র নির্মাণের উপর একটি পূর্ণাঙ্গ বই লিখতে গিয়ে ব্যাপক পড়াশোনা করতে হল। পড়াশোনার একটা অংশ ছিল অভিনয়কেন্দ্রিক। ক্যামেরার সামনে অভিনয় করার কৌশল সম্পর্কে বেশ কিছু বই পড়ে ফেলেছিলাম গত বছরের মাঝামাঝি। দুর্দান্ত সব বই। ইন্টারনেট ঘেটে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিয়েছিলাম এই সব বই। ইন্টারনেট প্রযুক্তির প্রতি বারে বারে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এ জন্য। এই প্রযুক্তি না থাকলে এই সব বই পড়ার সৌভাগ্য হয় তো কোন দিনও হত না।
থিয়েটার স্কুল থেকে অভিনয়ের উপর এক বছরের একাডেমিক কোর্স করেছি সেই ১৯৯৯ সালে। নাটকের দলে কাজ করছি। ঢাকা ফিল্ম ইনস্টিটিউটে কাজ করছি। কিন্তু এই সব বই পড়ার আগে অনেক কিছুই অজানা ছিল। কিন্তু এখন জেনে ঘটল বিপত্তি। এই সব নতুন নতুন জানা জিনিস যে কাজের সেটা পরীক্ষা করব কোথায় ? পরীক্ষা না করে মানুষকে বলে দেব এগুলো কাজের সেটাও তো ঠিক হবে না। সুতরাং পরীক্ষামূলক কাজ শুরু করতে হল।
প্রায় ৩৫ জন উৎসাহী তরুণ তরুণী নিয়ে কাজ শুরু করলাম। তাদের অনেকেই কখনই অভিনয় করেন নি। অনেকে মঞ্চে সামান্য কাজ করেছেন। তাদের অভিনয় শেখাতে শুরু করলাম। নতুন পদ্ধতি - ধ্যান, যোগব্যায়াম, আইসব্রেকিং গেম, ইমপ্রোভ গেম, রসের চর্চা, ভোকাল এক্সারসাইজ ইত্যাদি মিলিয়ে একটা পরীক্ষামূলক পদ্ধতি। আমার নিজের মতো করে একটা পদ্ধতি সাজিয়ে নিয়েছি। সরাসরি ক্যামেরার সামনে অভিনয় করিয়ে দেখছি। খানিকটা দ্বিধা ছিল মনে। পদ্ধতিটা কাজ করবে কিনা ।
সামান্য কিছু প্রশিক্ষণের পর সরাসরি ক্যামেরার সামনে দাঁড় করালাম ওদের। দেখা যাক, ওরা পারে কি না। আমার অস্বস্তি ও দ্বিধা দূর হয়ে গেল। ক্যামেরার সামনে অভিনয় করছে ওরা। সাবলীল অভিনয় করছে। একটা ২২ মিনিটের চিত্রনাট্য তৈরি করলাম। মওকা নামের এই চিত্রনাট্যে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি চলছে। বর্তমানে মহড়ার শেষ পর্যায়ের কাজ চলছে। সম্ভবত এই মাসের শেষের দিকে শুটিং করব।
এই কাজ করতে করতে আমার পরিচিত অনেকের সাথে পদ্ধতিটা নিয়ে কথা বললাম। তারা বললেন, যদি পদ্ধতিটা কাজের হয়, তবে সেটা নিয়ে কাজ করতে থাকেন। কেবল বড়দের নিয়ে নয়, ছোটদের নিয়ে কাজ করেন।আগ্রহী ছেলে মেয়েরা খুব সহজে অভিনয় শিখুক।
তাদের পরামর্শ মনে ধরল। পত্রিকায় বিজ্ঞাপন দিলাম এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে লিফলেট ছড়িয়ে দিলাম। সাড়া পেলাম। কেবল বড়রা নয়, ছোট ছোট সোনামণিরাও অভিনয় শিখছে।
পদ্ধতিটা শেষ পর্যন্ত দাড়াল এই রকম - তিন মাসের একটি ব্যাসিক একটিং কোর্স করাচ্ছি, তারপর দু’মাসের রিহার্সেল এবং সব শেষে একটা শর্ট ফিল্মে অভিনয়।
কিন্তু একটা দুঃসংবাদ হল, অভিনয় স্কুলের ব্যাপক কর্মযজ্ঞের কারণে আমার চলচ্চিত্র নির্মাণের উপর লেখা ‌বইটার কাজ শেষ করা যায় নি। ফলে এই বই মেলায় বইটা বাজারে আসছে না। কবে আসবে সেটা আপাতত বলা যাচ্ছে না।

কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ?

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৩
২৫টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×