somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনেমার নতুন গল্প বনাম গল্পে নতুনত্ব

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন : কোন সিনেমার গল্পটা মানুষ আগ্রহ নিয়ে দেখে, কোনটা দেখে না ?
উত্তর : সেই সিনেমার গল্পটা মানুষ দেখে যেটার মধ্যে নতুনত্ব আছে।
প্রশ্ন : ধুর মিয়া, পৃথিবীর সব গল্প বলা হয়ে গেছে। নতুন গল্প বলে কিছু নাই।
উত্তর : আমি তো নতুন গল্পের কথা বলি নাই। বলেছি, গল্পের নতুনত্ব। গল্প পুরোনো হলেও সমস্যা নাই, কিন্তু বলার ধরনে নতুনত্ব থাকতে হবে।
প্রশ্ন : কেবল এইটুকু থাকলেই হবে ?
উত্তর : না। গল্পের মধ্যে একটা কড়া ডোজের সমস্যা থাকতে হবে। এমন সমস্যা যা দর্শককে মুহূর্তের মধ্যে গল্পের ভেতরে টেনে নেবে। গল্পের সমুদ্রে ঝাঁপ দেবে দর্শক। তারপর হাবুডুবু খেতে থাকবে।
প্রশ্ন : তাহলেই হবে ? মানুষ কি সমস্যা দেখতে সিনেমা হলে যায় ?
উত্তর : মানুষ গল্প দেখতে সিনেমা হলে যায়। কিন্তু গল্পে সমস্যা না থাকলে আগ্রহ নিয়ে দেখে না। পরীক্ষিত।
প্রশ্ন : গল্পে সমস্যা থাকলেই সিনেমা সুপার হিট ?
উত্তর : এত সোজা হলে তো সব সিনেমাই সুপার হিট হত। আজকাল ভাই ভাইয়ের সমস্যায় এগিয়ে যায় না। আর সিনেমার কোন চরিত্রের সমস্যা হলে কেন আগ্রহী হবে ? ব্যাপারটা হল দর্শককে আগ্রহী করে তুলতে হবে।
প্রশ্ন : কিভাবে আগ্রহী করে তুলতে হবে ?
উত্তর : এমন একটা চরিত্র তৈরি করতে হবে যাকে দর্শক ভালোবেসে ফেলবে। বাস্তবে আমরা যাকে ভালোবাসি, তার সমস্যায় সাড়া দেই। যাকে ভালোবাসি না, তার সমস্যায় এগিয়ে যাই না। তাই গল্পের প্রধান চরিত্রের এমন কিছু গুণ থাকবে যাতে করে দর্শক তাকে ভালোবেসে ফেলে।
প্রশ্ন : কেবল গুণ থাকলেই দর্শক প্রধান চরিত্রকে ভালোবাসবে ?
উত্তর : না। প্রধান চরিত্রের একটা চাওয়া থাকতে হবে। একটা চাহিদা। এই চাহিদাটা পূরণের জন্য সে একের পর এক নানা পদক্ষেপ নেবে। তার এই চাহিদার সঙ্গে দর্শককে একাত্ম করতে হবে।
প্রশ্ন : এবার নিশ্চয়ই সিনেমা হিট ?
উত্তর : না। প্রধান চরিত্রের চাহিদা পূরণের পথে আসবে নানা বাধা-বিঘ্ন। কোন প্রতিপক্ষ, কোন নিয়ম কানুন, কোন প্রাকৃতিক পরিবেশ - তার চাহিদা পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকবে।
প্রশ্ন : মানে একটা ভিলেন লাগবে, তাই না ?
উত্তর : অনেকটা তা-ই। তবে ভিলেন সব সময় কোন মানুষ হবে, তা নয়। অনেক সময় কোন প্রাকৃতিক দুর্যোগ, কোন সামাজিক বা রাষ্ট্রীয় আইন কানুন প্রতিপক্ষ হতে পারে। তাছাড়া একই সঙ্গে প্রধান চরিত্রের আত্মদ্বন্দ্বও থাকতে পারে।
প্রশ্ন : এইবার নিশ্চয়ই গল্প সুপার হিট ?
উত্তর : হতে পারে। তবে গল্পের মধ্যে একের পর এক এমন সব দ্বান্দ্বিক ঘটনা ঘটে যাবে যাতে করে গল্পের উত্তেজনা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। একটা চূড়ান্ত মুহূর্তে নায়ক ও ভিলেন মুখোমুখি হবে। কখনো নায়ক জিতবে। কখনো ভিলেন জিতবে।
প্রশ্ন : এই একই ফর্মুলায় সব সিনেমা হবে ?
উত্তর : এই একই ফর্মুলায় সব সিনেমা হয়। কিন্তু গল্পের পরিবেশ, স্থান, চরিত্র বদলে ফেলে নতুনত্ব তৈরি করা হয়। ফলে কোন পুরোনো গল্পও নতুন মনে হয়।
প্রশ্ন : এই সব পুরোনো গল্প দর্শক দেখবে ?
উত্তর : এমনভাবে ঘটনাগুলো পর পর সাজাতে হবে, এমনভাবে চরিত্র তৈরি করতে হবে, এমনভাবে নতুন কোন উপাদান যোগ করতে হবে, যাতে গল্পটি একটি ফ্রেশ লুক পায়। তাহলে দর্শক নতুন একটা গল্পের স্বাদ পাবে। আগ্রহ নিয়ে গল্পটি দেখবে। গল্পটি তার ভালো লাগবে। দর্শক সব সময় নতুন কিছু দেখতে চায়। বহুল ব্যবহৃত কোন কিছু দেখতে চায় না।
প্রশ্ন : সিনেমার নামের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য ?
উত্তর : অবশ্যই । এমন একটা নাম থাকতে হবে যাতে করে দর্শক মনে করে নামটি নতুন। একটা ফ্রেশ টেস্ট থাকতে হবে সিনেমার নামে।
প্রশ্ন : এবার নিশ্চয়ই সিনেমা হিট ?
উত্তর : হিট হবে বলাটা কঠিন। তবে আরেকটা নিয়ম মেনে চললে হিট হওয়ার সম্ভাবনা বাড়বে।
প্রশ্ন : কী নিয়ম ?
উত্তর : গল্পে সব সময় একটা উৎকণ্ঠা থাকবে যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এই উৎকণ্ঠা দর্শককে গল্পের মধ্যে আঠার মতো আটকে রাখবে। পাশাপাশি গল্পের ঠিক পরের দৃশ্যে কী ঘটবে দর্শক যেন কখনো না বুঝতে পারে। অর্থাৎ গল্পে সব সময় একটা অনিশ্চয়তা রাখতে হবে। গল্প শেষ না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা ও উৎকণ্ঠাকে ধরে রাখতে হবে।
প্রশ্ন : এবার নিশ্চয়ই সিনেমা সুপার হিট ?
উত্তর : ধুর মিয়া, সিনেমা সুপার হিট হওয়ার কোন শর্টকাট ফর্মুলা নেই।

সৌজন্যে : শাহজাহান শামীম
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×