আমি অনেকদিন ধরে লিখব লিখব করেও লেখা শুরু করতে পারিনি। এর বিশেষ বিশেষ কারন আবার মন এর ইচ্ছার অভাবো একটা কারণ। আজকে একটা চেষ্টা করা যাক। এই লেখার শিরোনামে প্রথম চেষ্টা সেই কথাই প্রকাশ অথবা প্রতিস্ঠিত করার একটা প্রয়াস মাত্র।
যাক শুরু করি। সবার ছেলে বেলা যেমন আমারটাও ঠিক তেমনি হবার কথা। যার কোন সীমা-পরিসীমা থাকবে না পরিমাপের সমযটা কেমন ছিল। ছেলে বেলা কাটবে দুরন্তপনায়। হেসে খেলে পার হবে জীবনের প্রথম কয়েকটি বছর। কিন্তু আমার জীবনটা কেন জানি সেভাবে শুরু হল না। একেবারে যে শৈশবের আনন্দ উপোভোগ করিনি তাও ঠিক বলা যাবেনা। আমার শৈশব কিছুটা একাকীত্বে ভরা। কেন সেই কথা এখুনি লেখা ঠিক হবে বলে মনে হচ্ছেনা। আস্তে আস্তে আমার জীবনের অনেক কিছুই আমি সবার সাথে ভাগাভাগি করে নেব।
আমার কথা জেনে কেউ মজা পাক আর না পাক অন্তত আমি লিখে যেতে পারবো , যা পরবর্তীতে হয়ত আমার মত অনেক দিশেহারার কাজে আসবে। আমি হয়ত তেমন কেউ না যার সব কথা শুনতে হবে বুঝতে হবে , তারপরও আমি লিখে রাখছি কারন প্রতিটি মানুষের জীবন ই একটা অসাধারন কিছু। সবার জীবনেই শিক্ষনীয় , মজার , বিষাদের কিছুনা কিছু থাকে।
কি লিখব চিন্তা করলাম আর কি লিখলাম কিছুই বুঝলাম না । আরেকদিন শুরু করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


