somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক ছাত্রের জীবনের লক্ষ্য (রম্য রচনা!!)

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জীবনের লক্ষ্য শীর্ষক রচনা লিখেনি এমন ছাত্র খুঁজে পাওয়া দায়। জীবনের লক্ষ্য রচনা গুলোতে দেখা যায় সকলেই হতে চায় চিকিৎসক কিংবা শিক্ষক। কিন্তু একজন আধুনিক ছাত্রের জীবনের লক্ষ্য রচনা হতে হবে ভিন্নতর। তারই একটা নমুনা:

ভূমিকা:
লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার মত। নৌকা বলতে আমি কোন রাজনৈতিক দলের পরিচয় বুঝায়নি ;)। এইটা একটা উপমা মাত্র। যাই হোক লক্ষ্য ছাড়া এ যুগে এগোনো মুশকিল। তাই জীবনের শুরুতেই একটা লক্ষ্য স্থির করে নেওয়া উচিত।

আমার জীবনের লক্ষ্য:
ছোটবেলা থেকে জীবনের উদ্দেশ্য নিয়ে ভেবে এসেছি। চার পাশে দেখেছি নানান পেশার মানুষ কত অশান্তি তে থাকে। সেই সাথে বুঝতে শিখেছি এই সমাজ বড়ই কঠিন। বন্ধু বান্ধব সব হতে চাইত ডাক্তার ইঞ্জিনিয়ার বৈমানিক। কিন্তু আমি বুঝেছি সমাজে টিকে থাকতে চাইলে, ক্ষমতাবান হতে হলে জীবনের লক্ষ্য হতে হবে অন্যরকম। তাই প্রতিনিয়ত পেপার পত্রিকা পড়ে , টিভি চ্যানেলে গুলোতে খবর শুনে আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে ফেললাম। আমি একজন রাজনীতিবিদ হব :P। আমার পরিবার রাজনৈতিক পরিবার না হলেও তাদের কে বুঝালাম আমার জীবনের লক্ষ্য নিয়ে। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় পরিবার থেকেও পেলাম সম্মতি।

রাজনীতিবিদ হওয়ার কারন:
আমাদের দেশে রাজনীতিবিদরাই সবচেয়ে ক্ষমতাশালী। তাদের মুখের উপর কথা বলার লোক কেউ নেই। আর একটু বুদ্ধি খাটালেই ক্ষমতায় থাকা যায় সব সময়ের জন্য। নিজের আয় ব্যয় নিয়েও চিন্তা করা লাগে না। জনগণের সেবা করার সবচেয়ে বড় পেশা যে রাজনীতি সেটা কে না জানে। তাছাড়া রাজনীতিবিদ আর কজন হতে চাই এই যুগে। শুধু রাজনীতিবিদ হয়ে জীবন কাটাবো না, আমার স্বপ্ন ক্ষমতায় যেয়ে একটা মন্ত্রিত্বের পদ ছিনিয়ে নিবো। B-)B-)

জীবনের লক্ষ্যে নিয়ে এগিয়ে চলা:
জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য তৈরি হওয়ার সময় এখনই। স্কুলে থাকাকালীন রাজনীতিতে না জড়ালেও এখন থেকে শিখছি বক্তৃতা দেওয়া। অনুসরণ করার চেষ্টা করছি দেশের রাজনীতিবিদদের। মিছিল মিটিং হরতাল সম্বন্ধেও জ্ঞান নিচ্ছি অল্প অল্প করে। কলেজে উঠে রাজনীতির সাথে জড়িয়ে যাবো পুরোপুরি। এইসময় টুকুতে শিখবো কি করে সন্ত্রাসীদের সামলে রাখা যায়। সেই সাথে শিখতে হবে অন্য কে ডিঙ্গিয়ে উপরে উঠার বিদ্যাটা। বিশ্ববিদ্যালয় জীবনটা পার করব এমন কোনো ক্যাম্পাসে যেখানে সর্বত্র ছড়িয়ে রয়েছে রাজনীতি। সেখানে থাকতে শিখে নিবো টেন্ডারবাজীর ব্যাপারটা। পড়াশোনা শেষ করে ঢুকে যাবো রাজনৈতিক দলে। আমার বিশ্বাস আমার রাজনৈতিক শিক্ষা ও প্রজ্ঞা আমাকে নিয়ে যাবে অনেকদূর। B-)) B-))

কর্মজীবন:
নিজেই বড় নেতা হয়ে শুরু করব আমার রাজনৈতিক জীবন।সাবলীল ভাবে জনগণ কে ধোঁকা দেবার ক্ষমতা অর্জন করতে হবে। সবসময় লক্ষ্য রাখবো নির্বাচনে মনোনয়ন যেন আমি পাই। মাঝে মাঝে টক শো গুলোতে যেতে হবে নিজেকে দেখানোর জন্য। বড় বড় স্ট্যাটাস দেওয়ার জন্য তো ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই থাকা লাগবে। নিয়মিত পেপার পত্রিকায় আসার জন্য বিতর্কিত কাজ করা আবশ্যক। জনগণের মনে যাতে ভীতি সঞ্চার হয় সেদিকেও রাখতে হবে লক্ষ্য। বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে যেন প্রত্যেক টেন্ডার থেকে যেন পার্সেন্টেজ পাওয়া যায়। সর্বোচ্চ চেষ্টা করব মন্ত্রী হওয়ার। কারন একজন রাজনৈতিক নেতার স্বপ্ন পূরণ হয় মন্ত্রিত্ব লাভের মাধ্যমে।

উপসংহার:
রাজনীতি যে কোন পেশার চেয়ে সম্পূর্ণ আলাদা। এই সমাজে টিকে থাকার জন্য অন্যতম সহায়ক। একমাত্র রাজনীতি করেই লোক দেখানো সেবার সাথে সাথে নিজের সেবা করা যায় পূর্ণমাত্রায়। তাই দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমি রাজনীতিবিদই হতে চায়।

৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×