এই জ্যোৎস্না বিহীন তারাভরা আকাশ পানে চাহিয়া ভাবছি ,
ভালোবাসা কি ?
প্রেমিকার ঠোটের উঞ্চ ছোয়া ?
নাকি মায়ের হাতের মৃদু থাপ্পড় ?
নাকি গভীর রাতে বাড়ি ফিরে এসে ,
বাবার অযাচিত গালি মিশ্রিত বকুনি ।
নাকি একমনে ক্লাসের বাইরে থাকা বাগানে ,
চেয়ে থেকেছি বলে স্যারের বেত্রাঘাত ।
অথবা বোনের ব্যাগ থেকে চুরি করে খাওয়া ,
ক্যাটবেরী চকোলেট এবং বোনের নাকি সুরের কান্না ।
অথবা হতে পারে বন্ধুর মুখে শোনা ,
সেই হাসি মিশ্রিত সালা গালি ।
আমার সবকিছু কেমন গোলমেলে হয়ে যাচ্ছে ।
বিধাতা উত্তরটা নাহয় তুমিই দাও ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




