somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুত্ব (হরর গল্প )-অমিত বসুনিয়া

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছায়াঘেরা ছোট্ট সুন্দর মেস । সন্ধ্যা পেরিয়ে এখন রাত । সেখানে বসে তাস খেলতেছি আমরা চারজন আমি , রানা, জাহিদ আর তপু । এই ছোট্ট মেস টির নাম "ইচ্ছে তরী " । যদিও আড়ালে সবাই এটাকে ভুতের বাড়ি বলে ডাকে । থাক সেকথা আর বাড়াচ্ছি না ।
আমি ছাড়া বাকিরা সবাই অন্য মেসে থাকে ।তারা সবাই আমার আমন্ত্রনে তাস খেলতে এসেছে কয়েকটা সিগারেট পাওয়া যাবে এই লোভে । খেলা শেষ করে রাত সাড়ে এগারটায় সবাই চলে গেলো । মেসে সেদিন কেউ ছিলো না , সবাই বাড়িতে চলে গেছিলো । সাজুটার আজকে আসার কথা ছিলো । কিন্তু এখনো কেন জানি আসছে না ।
হঠাত পাশের ৬ নম্বর রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে । সেখানে তো কেউই থাকে না তাহলে কাদছে কে ? মনের ভেতর ভয় জিনিসটা ঢুকে গেল । কেমন যেন অস্বস্তি লাগছে এখন । ঠিক সেই সময় কলিং বেল টা বাজলো । খুলে দিতে গিয়ে দেখি সাজু ।
- কিরে সাজু কেমন আছিস । এত রাতে ক্যান ?
- আর বলিস না রাস্তায় বাস আটকে গেছিল ।
- আয় ভেতরে ।
- সালা গেট থেকে সরবি তবেই না ভিতরে যাব ।
- ওহ সরি দোস্ত ।
দুইজনে ঘরে ঢুকলাম । ও হ্যা সাজু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার রুমমেট ।
- চা খাবি ?
- খাওয়াবি খাওয়া ।
- আমি চা করতেছি । তুই পাশের দোকান থেকে সিগারেট নিয়ে আয় ।
- আচ্ছা যাচ্ছি ।
সিগারেট নিয়ে দ্রুত ফিরে আসলো । এদিকে আমার চা করা শেষ । দুজনে চা খাচ্ছি ।
- কিরে দোস্ত তোর সুমনার কি খবর ?
- ধুর । বাদ দে ।
তারপর এই সুমনা নামক টপিক নিয়ে আরো ঘন্টা খানেক কথা চালিয়ে দুইজনে ঘুমাতে গেলাম । স্বভাব সুলভ ভাবে আমার ঘুম দেরীতে ভাঙ্গে । আজকে ঘুম থেকে উঠে দেখি রুমের দরজা ভিতর থেকে লাগানো । কিন্তু সাজু কোথায় ?
আমি ভেবে পাচ্ছি না সাজু গেলোই কোথায় আর দরজা এভাবে লাগানো কেন ।
ঠিক সেই সময় আমার আরেক রুমমেট খালিদ ফোন দিয়ে বলল ।
- দোস্ত একটা খারাপ খবর আছে ।
- কি ?
- সাজু গতকাল রাতে এক্সিডেন্ড করে মারা গেছে ।
খালিদ আরো কি যেন বলতেছিল । ততক্ষনে আমি আর আমি তে নাই । দাঁড়িয়ে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে পরেছে । কাল রাতে আমি কার সাথে ছিলাম ?
ঠিক সে সময় একটি কথা মনে পড়লো সাজু আসার পর থেকে পাশের রুমের কান্না বন্ধ হয়ে গেছিল। তাহলে কি সাজু কালকে আমাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য সারারাত পাহারা দিয়েছে ?
ধন্যবাদ বন্ধু ।
মনে মনে হাজার বার খোদাতায়ালা আর সাজু কে ধন্যবাদ জানিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বের হলাম ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×