নিশ্চুপ রাত্রি ,
চাদটাও আজ ক্লান্ত ,
সেও তার রুপালী শোভা লুকিয়ে রেখছে ।
বাসায় ফিরে আসা পাখিরাও শান্ত ।
এমন এক রাতে আজ আমি একা ।
সিলিং ফ্যানের বিচ্ছিরি কচ কচ আওয়াজ,
আজকে যেন অজানা কোন সুরের ছোয়া দিয়েছে ।
মনে হয় আমার একা থাকা তার ভালো লাগছে না ।
সেও চাচ্ছে আমাকে কিছুটা সঙ্গ দিতে ।
কিন্তু আমি যে একা .........
এই একাকীত্বকেই আমি উপভোগ করি ।
এই রাতে যখন একাই কোন আওয়াজ করি ,
সেটা আমার কানেই ফিরে আসে ।
একাই গান গাই
আবার নিজেই হাততালি দেই ।
একাই কাঁদি , একাই হাসি ।
কেউ শুনতে পায় না ।
কেউ দেখতে পায় না ।
এটা আমার জগৎ
এখানেই আমিই রাজা হয়ে শাষন করি
আবার প্রজা হয়ে শোষিত হই ।
আমার সুখ গুলো একান্তই আমার ।
আমার দুঃখ গুলোও শুধু আমার
এর ভাগ আমি কাউকে দেবো না ।
সত্যি বলতে ......
নিজের সাথে ভালোবাসা করার মত সুখ
আর কি হতে পারে ?
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



