somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগ্ন চিঠি - ১ to তারানা হালিম ম্যাম

১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নগ্ন চিঠি - ১
বরাবর,
Tarana Halim mam
মাননীয় প্রতিমন্ত্রী , ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ম্যাডাম,
অটির ( অনলাইন চিঠি) শুরুতে আমার শ্রদ্ধাভরা সালাম নিবেন । আমি বাংলাদেশের এক সাধারন নাগরিকের সাধারন ছেলে । বয়স ২০ ছুই ছুই করছে , যদিও আমার নাগরিক হবার কথা । কিন্তু আপনাদের বদৌলতে তার সূযোগ হয় নাই । কারন নাগরিক হবার জন্য যে কম্পিউটারাইজড কৃত কার্ড মানে জাতীয় পরিচয় পত্র খানা এখনো দেন নাই । যদিও এর জন্য বছরখানেক আগে মুখমন্ডলের ছবি, চার আঙ্গুলের ছাপ এবং আটঘন্টা সময় নিয়েছেন । যাইহোক এইটা মুল কথা না , মুলকথায় আসি ।
আপনি দেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব নেবার পর থেকে তার উন্নতির জন্য সর্বাত্বক চেষ্টা চালাচ্ছেন । যার নমুনা আমার পেয়েছি ২১ দিন ফেসবুক সহ সকল অনলাইন গনযোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখে দেশের ৬০০ কোটি টাকা ক্ষতির মাধ্যমে , যদিও এর মধ্যে আপনার এক মহৎ উদ্দেশ্য লুকিয়ে ছিলো যাহা অনেকেই জানিনা না ।
এরপরে ২০১৫ সালের নভেম্বর এর দিকে আপনি ঘোষনা করলেন দেশের সকল সিম রেজিষ্ট্রেশন করিতে হইবে । আমরাও আপনার কথা মানিয়া তাহা করিলাম । কিন্তু আপনি এতেও খুশি হতে পারলেন না । আবার ঘোষনা দিলেন , বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন করে সব সিম আবার রেজিষ্ট্রেশন করতে হবে ।
ম্যাডাম ঠিক আছে সেটাও করব কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ড খানা আগে দিবেন তো নাকি ?
না দিবেন নাই আগের বারের মতো এবার ও বাপের আইডি খানা দিয়া কাজ চালামু ।
এই গেলো আপনার চাওয়ার কথা , এবার আমার চাওয়ার কথা শুনুন । আপনার সরকার বলছে ,
দেশকে ডিজিটাল করিবার লক্ষ্যে আপনারা লুঙ্গি/প্যান্ট মালকোচা করিয়া নামছেন ।
এর জন্য দেশে থ্রিজি নামক এক অদ্ভুত জিনিসের আগমন ও ঘটাইছেন । কিন্তু একবারও কি জরিপ করে দেখেছেন আপনাদের এই নামে মাত্র থ্রিজি সেবাতে দেশের কতজন মানূষ খুশি ?
দেশের ৭০ % মানূষ এখনো থ্রিজি সেবা পাচ্ছে না অথবা নামেমাত্র থ্রিজি সেবা পাচ্ছে । এমতবস্থায় আপনার কি করা উচিত ?
আচ্ছা আপনার ১ জিবি ইন্টারনেট কতো টাকায় বেচেন ?
২০ টাকা ? আর সিম কোম্পানি গুলো আমাদের কাছ থেকে কত করে নেয় জানেন ?
কেউ ২০০ কেউ আবার ২৫০ টাকা । এইটা কেমন কথা মাম ?
আপনাদের দেওয়া থ্রিজি সেবার কিছু উদাহরন শুনবেন ?
১। শাহরিয়ার শিমুল ভাই রংপুর সিটির প্রানকেন্দ্রে থাকা একজন অনলাইন ওয়ার্কার অথচ যেদিনই উনার বাসায় যাই দেখি থ্রিজি নাই কিংবা থাকলেও আসতেছে আর যাচ্ছে ।
২। আমি গ্রামে গিয়ে কখনোই নেট চালাতে পারি নাই ।
৩। ধুলোমাখা মুখ অরফে আতিক ভাই ৪ তলায় থাকার পরেও ডাটা কেবল লাগিয়ে জানালার বাইরে মডেম ঝুলিয়ে নেট চালান ।
আপনাদের ভিশন হচ্ছে ২১ সালের মধ্যে দেশ ডিজিটাল করে ফেলা । ইন্টারনেট এর এই যুগে উন্নত ইন্টারনেট সেবা ছাড়া কিভাবে সম্ভব ?
আচ্ছা আপনার কি কিছুই করার নাই । আমরা আমজনতা কি সারাজীবন এই ঢেকি মার্কা নেটই চালাবো ?
ওহ , শূনলাম আপনি নাকি দেশে ফোরজি আনতেছেন ?
আমার প্রশ্ন হচ্ছে , যেখানে ম্যাঙ্গো পিপল মানে আমজনতা থ্রিজি সেবাই পায় না সেখানে ফোরজি কি দরকার ?
আসলে সে ফোরজি সেবা কার জন্য ?
যারা এসি ঘরে বসেও আক্ষেপ করে বলে " উহহ কি গরম " তাদের জন্য ?
তাহলে ঠিক আছে , আপনাদের যে নিয়ম কানুন গুলো আছে এইগুলা শুধুমাত্র তাদের জন্যই করেন আমজনতার জন্য নয় ।
অতএব,
ম্যাডাম সমীপে বিনীত নিবেদন এই যে , আপনি দেশের মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গুলো থেকে টাকা খসানোর প্লান বাদ দিয়ে তারা যাতে ভালো সেবা দেয় সেদিকে সজাগ হউন ।
ইনটারনেট সেবার মুল্য কমিয়ে আনুন ।
দেশের অলিগলি , মাঠ , জঙ্গল , পাহার , মদের ঠেক , মাছ বাজার , পান বাজার , পাব্লিক টয়লেট , শুটকির হাট , যাত্রা প্যান্ডেল সর্বত্ব থ্রিজি সেবা নিশ্চিত করুন ।
এটাও নিশ্চিত করুন সেই থ্রিজি যাতে ঢেকির মতো ঘন ঘন আপডাউন না করে ।
ইতি,
আমজনতার পক্ষ থেকে ,
The Titleless Amit ওরফে অমিত বসুনিয়া ।
পুনশ্চঃ প্রশ্নঃ এই চিঠি ৫৭ ধারায় পরে কি ?
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:২৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×