somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টপিকঃ পহেলা বৈশাখ এবং কতিপয় হাইজাম্পার ভাই বোনেরা

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লিখার কোন ইচ্ছাই ছিলো না , কিন্তু কি করবো হাত খুব চুলকাচ্ছিল , চুলকানোর মানুষ নাই তাই কি বোর্ডের উপর দাপদাপি শুরু করলাম ।

পয়েন্ট ১ঃ পহেলা বৈশাখ ইসলামের দৃষ্টিতে হারাম ?
নাহ হারাম না । উৎসব কখনই হারাম না । নবী করিম সাঃ বলেছেন, উৎসবের প্রয়োজন আছে এজন্যই আমাদের মুসলমান দের উৎসব হচ্ছে দুই ঈদ ।
পহেলা বৈশাখ একটা উৎসব তাই এটা হারাম হতে পারে না । তবে হ্যা বেলাল্লা পনা হারাম । এটা উৎসবের সাথে কোন ভাবেই সম্পর্কিত নয় । যারা বেলাল্লাপনা করে তারা এমনিতেও করে অমনেও করে এবং করবেই । তাদের জন্য উৎসব কে হারাম হিসেবে ঘোষণা করা মানে হচ্ছে কাশের ওষুধ কে নিষিদ্ধ করার মত । কেউ কাশতে কাশতে মারা গেলেও এটা খাওয়া যাবে না কারন এটা নেশা ধরিয়ে দেয় ।আর পোলাপান এটাকে নেশা হিসেবে ইউজ করে ।

পয়েন্ট ২ঃ কারা করতেছে এই লাফালাফি ?

১। যারা এই উৎসবে নিজেকে শরিক করতে পারছে না । এ বেচারারা যেকোন কারনে উৎসবের আমেজে নিজের মন কে ভেজাতে পারতেছে না বাধ্য হয়ে শিয়ালের মত বলতেছে "আঙ্গুর ফল টক" । আসেন তাদের জন্য ২ মিনিটের শোক পালন করি।

পয়েন্ট ৩ঃ কেন করতেছে ?

সিম্পল ব্যাপার । মানুষের সিম্প্যাথি পেতে চাচ্ছে । এরা যেহেতু নিজেরা উৎসব টাকে আপন করতে পারছে না সেহেতু এরা চায় না আর কেউ সেটা করুক । মানূষের কমন সমস্যাগুলোর একটা হচ্ছে ইর্ষা । ঈর্ষা ব্যাপার টা যখন মনে ঢুকে যায় তখন এরা লেজ কাটা শিয়ালের মত আচরন করে । কেউ যখন সিগারেট খায় তখন সে অবশয়ই চাইবে তার পাশের সঙ্গীটিও সিগারেট খাক । তবে প্রব্লেম হচ্ছে ভালো জিনিস গুলো মানুষ কে যতটা না প্রভাবিত করে খারাপ জিনিস গুলো তার থেকে কয়েক গুন বেশি প্রভাবিত করে ।

পয়েন্ট ৪ঃ ধর্ম কে কেন জড়াচ্ছে ?

ধর্ম মানেই হচ্ছে বিশ্বাস । এটা হচ্ছে বিশ্বাসের সর্বোচ্চ পর্যায় । একটা মানুষ কেই যদি আপনি বিশ্বাস করেন সে যদি চুরিও করে তারপরেও আপনার কাছে মনে হবে , নাহ সে চুরি করে নি কিংবা করলেও তার পেছনে কোন মহৎ উদ্দেশ্য লুকিয়ে আছে । কারন আপনি তাকে বিশ্বাস করেন । আপনার ব্রেইন এটা গেথে রেখেছে যে লোক টা ভালো । সে খারাপ কিছু করতে পারে না । ধর্ম হচ্ছে সেই ধরনের এক বিশ্বাস । যেটার দোহাই দিলে আপনি আমি সবাই সেটা মেনে নিতে বাধ্য ।

পয়েন্ট ৫ঃ আমার ভাষ্য কি ?

ও ধর্ম প্রান ভাই বোনেরা আমার , আপনারা ভুলে যাচ্ছেন যে এই উৎসব টা কোন এক মুসলমান( সম্রাট আকবর ) এর হাতেই শুরু হয়েছিল । তো ভাই বোনেরা নিজেরা না করেন ঠিক আছে হুদাই আকাইরা প্যাচাল পাইরা নিজের মুখের ফ্যানা উঠার কি দরকার ? আমাদের এলাকার এক ঘটনা শেয়ার করি ,
আমাদের ওখানে প্রতিবছর মেলা হয় । সেখানে সার্কাসের নামে ওশ্লীল ডান্স হয় । এক বন্ধু সহ আমরা ঠিক করলাম যে সেখানে আমরা যাবো না । আমি ঠিক মত বাড়িতে বসে আছি । পরে শুনি সে নাকি একাই ঐরকম সার্কাস ৫ টা শো দেখেছে ।
এখন আমার মনে প্রশ্ন হলো , সে তাহলে আমাকে এ ধরনের কথা বলল কেন ?
পরে শুনি ঐসময় তার পকেটে টাকা ছিলো না ।
সেরকম আপনার নিজের যাবার এবিলিটি নাই । হোক না সেটা অর্থ , সামাজিক পরিস্থিতি ব্লা ব্লা ব্লা তাই বলে আরেক জন গেলে আপনার চুলকায় কেন ?
আর হ্যা যেখানে আসতেছে ধর্ম । কথা হলো আমরা আগে বাঙ্গালী হইয়া জন্মাইছি তারপর ধার্মিক । এই দেশে এক কালে মুসলমান ছিলো না পুরাটাই হিন্দু অধ্যুষিত ছিল । তারপর শাহজালাল রঃ এনাদের মত কিছু মহামানব এসে সত্য ধর্ম ইসলাম প্রচার করেছেন এরপর আপনার বাবার বাবা কিংবা তার বাবার বাবা প্রথম ইসলাম ধর্ম গ্রহন করেন । সে হিসেবে আমরা জিনগত ভাবে কেউই মুসলমান না । এরকমও না যে আমরা কেউ আরব থেকে এদেশে এসেছি । সুতরাং বাঙ্গালীয়ানা টাকে ভুলে যাবার কোন মানেই আমি দেখি না । মহানবী সাঃ ও নিজের দেশ কে ভালোবাসতেন । আমিও বাসবো । আমিও আমার সংস্কৃতিকে ভালোবাসবো সেটাকে সবার সামনে তুলে ধরবো । কতপয় লুইচ্চার লুইচ্চামিকরবে তার জন্য অন্য কেউ সেটাকে হারাম ঘোষণা করবে আর সেই কথায় আমি এটাকে ভুলে যেতে পারি না । আমার জিন আমাকে সেটা করতে মানা করে । সেখানে আপনি যতই লাফালাফি করে আলিম্পিক গোল্ড মেডেল নিয়া আসেন না কেন , বাঙ্গালী বৈশাখ উদযাপন করবেই । আপনাদের অযথা লাফালাফি করাই হবে। তবে সাবধান থাইকেন অধিক লাফালাফিতে যেন নিজের পা টাই না ভেঙ্গে যায় ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×