
রাস্তায় রাস্তায় মাঝে মাঝে কিছু লোককে দেখা যায় । টানা আধাঘন্টা লেকচার দেয়, “ আপনার কি চুলকানী? , আপনার কি বিশেষ অঙ্গে খাউজ ? আপনি কি দাদ হইছে ?তাইলে আজ থেকেই ব্যাবহার করেন আমাদের এই পাগলা মলম । আমি ১০০% গ্যারান্টি দিয়া বলতেছি , আপনার দাদ , খোসপাঁচড়া , খাউজানি, চুলকানী ২৪ ঘন্টার মধ্যে নাই হয়ে যাবে ”
হাহাহাহাহা ওকে অনেক বললাম , এখন আসল কথায় আসি ।
গ্রামীনফোন যে কতো ভালোমানের মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার সেটা নিশ্চয় বিশেষণ দিয়ে বলতে হবে না?
তাদের ব্যাবহার অনেকটা ঐ মলম বিক্রেতার মত ।
কেমন করে ? একটা ঘটনা শেয়ার করি-
পরশুদিন আমাকে ১২১ তে এক সুন্দরী সুমিষ্ট কন্ঠের মেয়ে ফোন দিলো । এমনিতেই আমার ফোনে তেমন মেয়ে মানুষের ফোন আসে না । আমি হেব্বী পার্ট নিয়ে কথা বলা শুরু করলাম । সে বলল ,
স্যার আপনার জন্য আমাদের জিপি থেকে বিশেষ অফার এসেছে , এটা শুধুমাত্র আপনার জন্য ।
আমি একটু পুলকিত হয়ে বললাম , জ্বি বলেন কি অফার ।
সে বললো , শুধুমাত্র আপনার জন্য ১ জিবি ইন্টারনেট এখন মাত্র ১৪৯ টাকা যেখানে আপনাকে সাধারন প্যাকে কিনতে গেলে আড়াইশ টাকার মত লাগবে ।
আমি তো পুরাই থ !
কারন ঠিক সেই সময়ই তারা এক জিবি ইন্টারনেট মাত্র ৮৯ টাকায় দিচ্ছিল । ইচ্ছা করছিল মোবাইলের ভেতরে ঢুকে তাদের একটা মিঃ ম্যাঙ্গো খাওয়াই ।
আচ্ছা যেখানে আপনি এক জিবি ৮৯ টাকায় পাচ্ছেন , সেখানে কেন ১৪৯ টাকায় কিনবেন ? কুত্তায় কি দৌড়ানি দিছে যে মানুষ এই অফার ইউজ করবে ?
তার উপর এই অফারটি তারা আপনাকে ফোন করে করে বলে দিচ্ছে । ঠিক যেমনটা মলম বিক্রেতারা করে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

