somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহসানের চুরি ( প্রমান সহ )

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছেন ?
আমি পার্টটাইম আজাইরা ব্লগার আজকে আসছি একটা গল্প শোনাতে ।


চলেন একটা গল্প শোনাই ।

"আমি প্রতীক , তুমি তো পদ্মকলি । "
পদ্মকলি মুখ তুললো না । ( যারা এর মধ্যে বুঝে গেছেন এটা কি আর কার লেখা তাদের বলছি পুরোটা পড়েন আরো অন্য কিছু আছে )
' আজ নিশ্চয় তুমি টায়ার্ড । অন্যদিন নাহয় গল্প করা যাবে । তুমি বরং একটু সহজ হয়ে শুয়ে পড়ো । খাটটা তো বেশ বড় , আমি ওপাশে শুতে পারি । আর তাতে যদি অস্বস্তি হয় আমি মেঝেতে শুতে পারি । ' প্রতীক বললো ।
পদ্মকলি কোনও সাড়া দিলো না ।
প্রতীকের খেয়াল হল , ' সরি । আমার বোধহয় আপনি দিয়ে শুরু করা উচিত ছিলো । এই প্রথম কথা বলছি । আমরা তো কেউ কাউকে চিনি না । '
পদ্মকলি এবার মুখ তুললো । নিচের ঠোঁটের একপ্রান্ত দাঁতে চাপলো । তারপর দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বললো , 'আপনার সাথে আমার কথা আছে । '
' খুব জরুরি না হলে , মানে আজ তো অনেক ধকল গেলো , বিশ্রাম নিলেই ভালো হয় ।
' না জরুরি খুব ' পদ্মকলি মুখ ফেরাচ্ছিলো না ।
***
যাইহোক আর লাইন বাড়াচ্ছি না । উপরেরটা হচ্ছে সমরেশ মজুমদারের বই " হানিমুন এ যেমন হয় " এর অংশ বিশেষ ।

আসলে কি ছিলো পদ্মকলির জরুরি কথা ? সে আসলে প্রতীককে বলে যে তার একটা বয়ফ্রেন্ড আছে । যার সাথে সে আড়াই বছর প্রেম করেছে । এই বিয়েটা আসলে সে চাপে পরে করতে বাধ্য হয়েছে ।
পদ্মকলির প্লান হচ্ছে হানিমুনের নাম করে প্রতীক আর সে বেড়িয়ে যাবে । তারপর হানিমুন স্পটে থাকা তার বয়ফ্রেন্ডের সাথে পদ্মকলি নিজের ঘর বাধবে ।
বাই দা ওয়ে যারা আরো ডিটেইলস জানতে চান বইটা সম্পর্কে তারা বইটা পড়ে নিবেন । কমেন্টে আমি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিবো । ১৫ পেজের একটা বই ঝটোপট পড়ে নিবেন ।

এখন আসি মেইন পয়েন্ট এ ।
মানে
আমার শিরোনামঃ তাহসানের চুরি


ওকে । তাহসান ও মিথিলা জুটির নাটক মিস্টার অ্যান্ড মিসেস ।
চলুন নাটকটার কাহিনির দিকে যাই ।

প্রথম দৃশ্যে দেখা যায় তাহসান বাসর ঘরে ঢুকে যখন মিথিলার মুখ তুলে তাকে দেখতে যায় তখন মিথিলা তার দিকে অ্যাণ্টি কাটার উচিয়ে ধরে বলে , খবরদার গায়ে হাত দিবেন না ।
বেচারা টাহশান সরি তাহসান তো টাশকি । কয় কি !
যাইহোক তখন মিথিলা বলে , সে একটা ছেলেকে ভালোবাসা । জোর করে তাকে এই বিয়ে দেওয়া হয়েছে । সে এখন চায় তাহসান তাকে হানিমুনে কক্সবাজার নিয়ে যাক । সেখানে সে তার বয়ফ্রেন্ড এর সাথে নিজের মিলন ঘটাবে ।

প্রথম সিন থেকে ১৫ মিনিট পর্যন্ত " হানিমুনে যেমন হয় " বইটার একেয়ারে হুবুহু মিল । এরপর শেষের দিকে দিকে হালকা বাংলাদেশী ইমোশোন । আই মীন দম্পতি নির্ভর নাটকগুলায় যা হয় আর কি । নায়িকা প্রেগ্ন্যান্ট । এই কথা শুনে নায়ক গলে গিয়ে বউ এর সব দোষ মাফ করে দেয় । এইটূকু জিনিস নাটকের স্ক্রিপ্ট রাইটার লাগায় দিয়ে নিজের নামে ছাড়ছে । অথচ নাটকের কোন এক জায়গায়ও আমি সমরেশ মজুমদারের নাম দেখলাম না । কোন একটা ধন্যবাদ ও নাই ।

আচ্ছা আমি তাহসানকে দোষ দিচ্ছি কেন ?
কারন তাহসান একজন ওয়েল এডুকেটেড পার্সন । সে কি একেবারের জন্যেও স্ক্রিপ্ট টার দিকে তাকায় নাই । ডিরেক্টর যা বলেছেন তাই করে গেছে ?

কয়েকদিন আগে তো বাংলা মুভি / বাংলা গান শুনছি যেগুলো মানুষের থেকে কপি করা । এখন কি কপি করা নাটক ও দেখতে হবে ?
প্রশ্নটা আপনার কাছে করলাম ।

আমার শিরোনামটা ঠিক কি ভুল সেটা আপনারাই বলে দেন ।
আমার আজাইরা লেখা আজকে এই পর্যন্ত ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×