somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অমিত বসুনিয়া
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

আধমড়া বটগাছ এবং তিনটি মানবপ্রানী

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-একটা সিগারেট লাগা ।
-আবার শুরু করছিস !
-শেষ করছিলাম কবে ? আজব !
বটগাছের নিচে বসে তিনটি মানব প্রানী । এই তিনজনের বিশেষণ দিতে গেলে বিশেষণগুলোর সামনে অদ্ভুত,আজব ইত্যাদি শব্দ যোগ করে দেওয়া লাগে । তারা বসেও আছে অদ্ভুত এক গাছের নিচে । বটগাছটা এক মানুষখানেক উচু হয়ে দুইভাগে বিভক্ত হয়ে গেছে । সেই দুইভাগের একভাগ পুরোপুরি মরা আরেকপাশ সবুজ পাতায় ভর্তি । অদ্ভুত হলেও সত্যি জীবন্তভাগে একটা পাখির বাসাও নাই । অথচ মরা ডালের কোটরে একটা কাকের বাসা । কর্কশ মিষ্ট কন্ঠের কাকছানার শব্দ আসতেছে সেদিক থেকে। সুর্য এসে পড়েছে পশ্চিমাকাশে । মানবপ্রানী তিনটির ছায়া পড়েছে বটগাছের গুঁড়ির উপর । আর গাছের সবুজ অংশের ছায়া মরা অংশের উপর দিয়ে পুকুরের উপর পড়ে গেছে ।বোঝার কোন উপায় নাই যে গাছের এক অংশ মড়া পাতাহীন ।
তিনটি মানবপ্রানীর দুটি গায়ে গা লাগিয়ে সিগারেট ফুকছে । দুজনে এখন সিগারেটের ধোয়া দিয়ে গোলাকার ব্যান্ড বানাতে ব্যাস্ত । তৃতীয়জন একফুট খানেক দূরে বসে এই অদ্ভুত কান্ডখারখানা দেখতেই ব্যাস্ত । তার চোখে রাগ,বিরক্তিএবং আনন্দের এক অদ্ভুত মিশ্রন । মিশ্রন জিনিসটাও অদ্ভুত।
সিলেটে নাকি ১২ রঙ্গা চা পাওয়া যায় । এক গ্লাস চায়ের মধ্যে ১২ টা আলাদা আলাদা স্তর । কোনটার সাথে কোনটার মিল নাই । তৃতীয়জনের অভিব্যক্তির মধ্যে তিনটা আলাদা আলাদা স্তর রাগ,বিরক্তি,আনন্দ । কোনটার সাথে কোনটার মিল বা সংঘর্ষ নাই । অদ্ভুত ব্যাপার স্যাপার । ১২ স্তরের চা বানিয়ে সিলেটের ঐ ব্যাক্তি অনেক সুনাম কুড়িয়েছিলেন ।
আচ্ছা তৃতীয়জনের মধ্যে যে এই তিন রকমের অভিব্যক্তির ক্ষমতা দিয়েছেন সেই জন কি তাহলে সুনাম পাবার যোগ্য ?
শুনেছি মরার পর সেইজনের সাথে নাকি দেখা হবে , যদি দেখা হয় তাহলে উনার সামনেই উনার সুনাম করবো এই ধরনের অভিব্যক্তি দেওয়ার জন্য ।
আবার চলে আসি তিনজনের কাছে ।
প্রথমজন মাথায় ময়লাচুলওয়ালা সাধের বাউল । নিজেকে বাউন্ডুলে প্রমান করতে সে সদা ব্যাস্ত । তার জীবনের এক্টাই কস্ট পৃথিবীর মায়াজাল থেকে সে নিজেকে মুক্ত করে চির বাউন্ডুলে হতে পারতেছে না । দ্বিতীয়জন, যিনি মাঝখানে বসেছেন । পরিপাটি চুল পরিপাটি পোষাক । চেহারার মধ্যে ভদ্রতা ঠিকরে বের হচ্ছে । কাচা হাতে সিগারেট খাচ্ছেন । তৃতীয়জন একটা মেয়ে ।
চেহারা এবং পোষাক দেখে বলে দেওয়া যায় । সদ্য মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ততে পদার্পন করেছেন । অথচ মধ্যবিত্তদের জড়তা এখনো কাটিয়ে উঠতে পারেননি ।
তিনজনেই ভার্সিটি পড়ুয়া । প্রতিদিন বিকেলের আড্ডা বলতে এই অর্ধমৃত গাছটির নিচে বসে সিগারেট খাওয়া । অবশ্য তৃতীয়জন সিগারেট খায় না । সে বাকিদুইজনের সিগারেট খাওয়া দেখেই তৃপ্তি পায় । মাঝেমাঝে বাউন্ডুলে ছেলেটি একটা গিটার নিয়ে এসে গান গায় । তৃতীয়জন সেই গানের সাথে সাথে ঠোট্মিলায় ।গানের মাঝে বাউন্ডুলে ছেলেটির দিকে আড়চোখে তাকায় । কে জানে হয়তো বাউন্ডুলে ছেলেটি তাকে অন্যকোন কোন আকর্ষনের বেড়াজালে বন্দী করেছেন । অথচ বাউন্ডুলে ছেলেটি নির্বিকার । সে নির্বিকার কারন সে যে বাউন্ডুলে । ক্ষুদ্র প্রেম ভালোবাসার মায়ায় সে নিজেকে জড়াতে পারেনা । হয়তো সেও তৃতীয়জনের দিকে প্রেমনয়নে তাকাতে চায় । কিন্তু নিজের বাউন্ডুলেপনার বাধনের কারনে পারেনা
****
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×