
পানিতে জন্মে বলে পানিফল। প্রায় ৩ হাজার বছর আগে থেকেই চীন দেশে পানিফলের চাষ হয়ে আসছে বলে ধারণা করা হয়। বিগত কয়েক দশক থেকে আমাদের দেশেও পানিফলের চাষ হয়ে আসছে!
সাতক্ষীরার দেবহাটা, নওগাঁ পানিফলের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। এ ফলের গাছ হয় পানিতে। স্থির বা ধীর প্রবাহমান স্রোতের পানিতে পানিফল জন্মে। ফল দেখতে অনেকটা সিঙ্গাড়ার মতো বলে সাতক্ষীরার লোকরা একে ডাকে সেঙ্গারা ফল নামে।
পানিফলের গাছ ৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পানির নিচে মাটিতে এর শিকড় থাকে এবং পানির উপরে পাতাগুলো ভাসতে থাকে।
ফল দেখতে সিঙ্গাড়ার মতো তিন কোণাকার। দুই পাশে শক্ত দুইটি কাঁটা থাকে। তবে ফল ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে পানিফল দেখতে যেন অবিকল গরুর মাথার মতো।
পানিফল নিয়ে আমাদের ডকুমেন্টারিটি দেখে ফেলুন! নিশ্চিত আনন্দ পাবেন!
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



