
গাছটির নাম দুধকলমি।
কারণ এর পাতা ছিড়লে সাদা দুধের মত কষ বের হয়।
ইংরেজিতে বলা হয় মর্নিং গ্লোরি! মানে সকালের ঐজ্জল্য। কেনো বলুন তো? এর তুষার ধবল ফুলগুলো যখন সকালে সমস্ত ঝোপটাকে আলোকিত করে রাখে তাকে স্বর্গীয় সৌন্দর্য বলেই ভুল হয়। এখন ফুলের সময় নয়, তাই দৃশ্যকল্পটি কল্পনা করে নিতে হবে আমাদের।
এদের বৈজ্ঞানিক নাম Operculina turpethum.
আমাদের দেশী গাছ এটি।
আয়ুর্বেদে এর উল্লেখ আছে ঔশুধি গাছ হিসেবে! শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে দেয় এরা! জ্বর এবং ইনফ্লামেশন কমাতেও এদের জুড়ি নেই!
আর এদের মুলের ছালে ১০% গ্লাইকোসিডিয়াম রেজিন থাকে যা কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে! এছাড়া পেট ফাপা বদহজমেও এদের উপকারীতা রয়েছে!
ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো!
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




