somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশের শেষ বেলা আর আমার বইমেলাপ্রীতি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় যখন ঢাকার বাইরে থাকতাম তখন বইমেলা হলেই বইয়ের জন্য আগে থেকে বুকস্টলগুলোতে বলে রাখতাম বইয়ের জন্য । আবার আব্বু বান্ডিলে বেঁধে এক সাথে ৫/৭ টা বই নিয়ে আসতেন প্রতি টার্ম পরীক্ষা শেষ হলে । যখন থেকে ঢাকায় আসলাম তখন থেকে বইমেলা বাদ পড়ে নি । গেল বছরও পুরো পরিবার মা ,বোন ,দুলাভাই মিলে অনেক বই কিনলাম । অথচ এই বছর কামলাগীরিতে এমনভাবে আটকে গেছি যে কোনভাবেই বইমেলায় যাবার সুযোগ করতে পারি নি । ইচ্ছে ছিল ২৮ তারিখ যাব কিন্তু এরমাঝেই বইমেলার কিছু স্টল পুড়ে গেল । তাছাড়া ২৮ তারিখ ঢাকার বাইরে যাচ্ছি ।সবসময় আমি মেলায় যাই পরিবার নিয়ে কিন্তু পরিবারের কারো সময় আমার সাথে মিলছিল না । আম্মুকে আজ বললাম অফিস থেকে হাফডের ছুটি নিয়ে আসি আপনি চলেন মা মেয়ে ঘুরে আসি । আম্মুর আবার শাহবাগের মিছিলে যাবার খুব ইচ্ছা ছিল ,সুযোগের অভাবে যাওয়া হয়নি । এই সুযোগে আম্মু রাজি হয়ে গেল। অফিস থেকে বের হব ঠিক সেই মুহূর্তে কাজ আসলো মেজাজ তো চরমে চলে গেল কিন্তু কি আর করা কামলা বইল্লা কথা ,কাম ফেইল্লা ক্যামনে যাইগা ! :(( একটু দেরি হয়ে গেল বেরুতে ।

আগে থেকেই কার কার বই কিনব লিস্ট করে নিয়েছিলাম কিন্তু মনের ভুলে আমার এক কলেজ ফ্রেন্ডের বইয়ের নামটাই ভুলে গেছিলাম।

যাই হক শুরু করলাম জিকো ভাইয়ের স্টল থেকে প্রথমেই কিনে ফেললাম বেকায়দা । জিকো ভাইয়ের ব্লগের লিঙ্ক ফেসবুকে পেয়ে পড়তাম এবং আস্তে আস্তে ব্লগে প্রবেশ করেছিলাম ।স্টল নং ১৬৪ থেকে শুরু করেছিলাম ।
বেকায়দা -- জিকসেস

এরপর গেলাম ২৭৭ নং স্টলে সবুজ বোতাম এবং অন্যান্য নামের কাব্যগ্রন্থটি কেনার জন্য । সবুজ বোতাম এবং অন্যান্য -- মাহী ফ্লোরা । যেয়ে যা দেখলাম তা সবাই জানেন স্টলটি পুড়ে গেছে । নিজের বোকামির জন্য মাথায় আসে নি অন্য আরেকটি স্টলের নাম টুকে নেয়ার কথা অনেক কেই জিজ্ঞাসা করেছি ,তথ্যকেন্দ্রে যেয়ে দেখেছি একেকজন একেক জায়গায় পাঠালো ,কিন্তু শেষে খালি হাতেই ফিরলাম /:)/:) আপুর বইটি সংগ্রহের অনেক ইচ্ছে ছিল । রাজশাহিতে আসছি আপু বইটি আপনার কাছ থেকেই নিব অটোগ্রাফ সহ B-);)
এরমাঝে জাফর ইকবাল স্যারের বই নিলাম তিনটি :) আমি বাচ্চাদের সায়েন্সফিকশান বা যে কোন গল্প ভালা পাই :D

১)ব্লাকহোলের বাচ্চা ,২)গাব্বু ,৩)ইস্টিশন

মাহি আপুর বই না পেয়ে অন্যপ্রকাশের প্রয়াত হুমায়ূন আহমেদের দুটি বই নিলাম ।
১) দেয়াল ,২)হিজিবিজি

এরপর গন্তব্য স্টল নং ২০৬, ২০৭ঃ গল্প সমগ্র – ১ লেখক ইনকগনিটো । গল্প সমগ্র-১ --- ইনকগনিটো এই বইটির শুধু লেখকের নাম আর বইয়ের নাম নিয়ে গেছি । কোথাও খুঁজে পাচ্ছিলাম না পরে ই-তথ্য কেন্দ্রে যেয়ে দেখালাম। লেখকের নাম দেখে ওখানকার সাহায্যকারী ব্যক্তি নামই উচ্চারণ করতে পারছিলেন না ,পরে নাম সার্চ করে দেখেন স্টল নং ২০৬, ২০৭ঃ সামনেই দেখিয়ে দিল । নিয়ে নিলাম বইটি ।

এরপরের গন্তব্য ৩৪৫, ৩৪৬, ৩৪৭ নং স্টল ফর ভৌতিকতা , ত্রিনিত্রি আপুর বই । ভৌতিকতা --- ত্রিনিত্রি

এরপর গেলাম ৪১১-৪১২ নং স্টলে , সবুজ অঙ্গন বইমেলা সংখ্যার জন্য । সবুজ অঙ্গন বইমেলা সংখ্যা --- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই আমি বইটা নিচ্ছি তখন যে ভাইয়া বিক্রি করছিলেন উনি খুব আফসোস করলেন যে আগে নাকি এই বই অনেক মানুষ নিত এবার তেমন সাড়া জাগাতে পারেনি । একজন গতবার ১০ টি সংখ্যা নিয়েছিলেন । এই বইটি আমার জন্য একটি অসাধারণ সংগ্রহ কেননা এতে আমার অনেক প্রিয় কবির কবিতা আছে । এতে আমারও একটি কবিতা আছে ;) জীবনে প্রথম কোথাও আমার লেখা প্রকাশিত হয়েছে যদিও একেবারেই আমার ইচ্ছে ছাড়াই সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের পৃষ্ঠপোষকতায় । ধন্যবাদ না দিয়ে কৃতজ্ঞতা জানাই সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়াকে ।

এই তো আমার কেনাকাটা শেষ ।আম্মু বলছিল তোমাদের তো বই পড়ার সময় নেই বইগুলো সব আমার :D বইগুলো পড়ে আবার রিভিউ পোস্ট দেয়ার ইচ্ছে আছে দেখা যাক :P এরপর মা মেয়ে রিকশা নিয়ে নীলক্ষেতের মোড়ের একটা দোকান থেকে হালিম খেয়ে বাসার জন্য নান রুটি নিয়ে রওয়ানা হলাম । দিনটা অন্যরকম কাটল মা মেয়ের একান্ত কিছু সময় বইমেলায় যেয়ে সার্থক হল ।বইমেলার স্মৃতি প্রতি বছর যোগ হোক ,বইমেলার উপর থেকে সকল অভিশাপ দূর হোক ।

শুভ কামনা সকল লেখকের জন্য ,সবাই ভালো থাকুন ,লিখে যান অবিরত ।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×