লেঃ জেঃ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিডি আর বিদ্রোহের ঘটনায় গঠিত সামরিক তদন্ত কমিটির প্রধান করায় জনগনের মনে তদন্ত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তার সম্পর্কে কিছু মারাত্মক অভিযোগ রয়েছে---
১। সে একজন জামাত ঘেষা আর্মি অফিসার। যখন সে বিডিআর-এর মহা পরিচালক ছিল তখন অনেক জঙ্গীকে বিডি আর-এ ঢোকার সুযোগ করে দেয়। নিচের লিংকটি দেখুন
Click This Link
২। গ্রেফতারকৃত তোরাব আলী জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিআর মহাপরিচালক থাকাকালীন তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন
৩। বিডি আর বিদ্রোহের অন্যতম নেতা ডিএডি তৌহীদ -ই একমাত্র বিডিআর সদস্য যে কিনা জাতিসংঘের শান্তি মিশনে অংশ নেয়ার সুযোগ পায়। এই ব্যতিক্রমী ঘটনা ঘটে যখন লেঃ জেঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিআর-এর মহা পরিচালক ছিল। এতে প্রমাণিত হ্য় ডিএডি তৌহীদ জাহাঙ্গীর আলমের অত্যন্ত ঘনিষ্ঠ
অতএব জাহাঙ্গীর আলমের মত বিতর্কিত লোক কিভাবে তদন্ত কমিটির প্রধান হয় যার কিনা বিডিআর বিদ্রোহীদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে? তার পক্ষে কি সত্যিকারের দোষী ব্যক্তিদের খোজে বের করা সম্ভব নাকি সে ৫৬ জন সামরিক অফিসারের হত্যকারীদের রক্ষা করার কাজ করবে? তাই জনগনের মনে আজ তদন্ত নিয়ে আশংকা জেগেছে
যাই ঘটুক না কেন আমরা সঠিক ঘটনা জানতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


