

কতগুলি বক প্রতিদিন এক কৃষকের একটি ক্ষেতের শস্য নষ্ট করে যেত। তাই দেখে কৃষক বকগুলো ধরার চিন্তা করলো ।
কৃষক বকগুলোকে ধরার জন্য বাজার থেকে একটি জাল কিনে এনে ক্ষেতে পেতে দিলো ।
এবার কৃষক কিছু সময় পরে ক্ষেতে গেলেন জাল চেক করার জন্য । কৃষক যেয়ে দেখেন তার জালে অনেকগুলো বক ধরা পড়েছে ।তাদের সংঙ্গে একটি সারসও ধরা পড়েছে ।
সারসটি কৃষককে দেখে বললো ভাই কৃষক আমি বক নই আমি তোমার ক্ষেতের কোন শস্য নষ্ট করি নাই । আমায় ছাড়িয়া দেও ।
সারসটি কৃষককে আর বললো ভাই কৃষক তুমি একটু চিন্তা বিবেচনা করে দেখ আমার কোন অপরাধ নাই । যত পক্ষী আছে তাদের সকলের চেয়ে আমি অনেক ভাল ও অধিক ধর্মপরায়ণ। আমি কখন কারো কোন ক্ষতি করি না । আমি আমার বৃদ্ধ মা বাবাকে অনেক সম্মান করি এবং আমি সারা দিন গুরে ফিরে যা সংগ্রহ করি তা দিয়ে তাদের সংঙ্গে নিয়ে আহার করি ।
কৃষক সারসের কথা শুনে সারসকে বললো শুন ভাই সারস তুমি যে সকল কথা বলেছ তা সবই সত্য তাতে আমার কোন সন্দেহ নাই ।
কিন্ত যারা শস্য নষ্ট করেছে তুমি ভাই তাদের সঙ্গে ধরা পড়েছ । তাই তুমিও অপরাধী আর এ জন্যই তোমাকেও শাস্তিভোগ করতে হবে ।
বিদ্রঃ দশ জন চোরের সাথে একজন ভাল মানুষ থাকলে সেও চোর। অথবা দশ জন ভাল মানুষের সাথে একজন অপরাধী থাকলে সেও ভাল মানুষ । এ কথাগুলো আমাদের সব সময় স্বরন রাখা উচিত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


