
বৈশাখ এলে যেতাম মোরা বটমূলে
ফেব্রুয়ারি এলে যেতাম মোরা শহিদমিনারে
গাছ থেকে নিতাম তাজা ফুল তুলে
গাইতাম গান সকলে এক সূর তুলে।
আজ আছে ভাষা দিবস
আজ আছে বিজয় দিবস
আছে পহেলা বৈশাখ
খাইতো পান্তা ইলিশ
নাই শুধু সে দিন
যা মনে থাকবে হৃদয়ে চিরদিন।।
মনটাকে বলি তুই আজ দূর বহু দূর
মন চায় না শুনতে সে কথা।
মন শুটে যেতে চায় সেথা
যেথায় বসে মন শুনতো
বন্ধুর মন হারিয়ে যাওয়ার সে বংশি সূর।।
সে বটমূল এখনো আছে
চোখের সামনে সে নিরহ স্বপ্ন গুলো ভাসে।।
আজ শেষ আরেক বার
ছোট্রবেলায় ফিরে যেতে চাচ্ছি
খেলবো এক দল খোকা খুকি সেঁজে
গোল্লা ছোট আর কাঁনামাছি।
ছিড়বো নিজ হাতে তাজা গোলাপ সূর্যমুখি আরো আছে যা ফুল
নিয়ে যাবো নিজ নিজ হাতে
দিব ফুল সেখানেতে
আমার ভাইয়েরা ঘুমিয়ে আছে যেখানেতে।।
আমাদের সকলের একটাই চির আসা
বাংলা যেন পায় সকলের কাছে চির ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




