আজ স্বধীনতার দিন ।
তোমাদের জন্য পেয়েছি এ দিন ।
তোমাদের ভুলবো না কোন দিন ।
কোন দিন শোধ হবেনা তোমাদের এই রক্তের রিন ।
আজ পর শাসন থেকে মুক্তি নেবার দিন ।
আজ মুক্ত আকাশে পাখনা মেলে উড়ার দিন ।
সাত কোটি বাঙ্গালীর হিসেবের দিন ।
আজ শত্রুর বিরুদ্ধে রুখে দাড়ানোর দিন ।
ঘরে ঘরে উড়ছে পতাকা ।
পথে ঘাটে উড়ছে লাল সবুজের পতাকা ।
সবুজের মাঝে রক্তে মাখা লাল
স্বাধীনতার এ ইতিহাস বাংলার বুকে লেখা থাকবে চিরকাল ।
স্বাধীনতা তুমি আমায় রক্তে ভাসাইলা ।
স্বাধীনতা তুমি আমায় মুক্তির পথ দেখাইলা ।
তুমি আর অনেক শিখিয়েছো স্বাধীনতা ।
শক্তি দিয়েছো মুক্তির পক্ষে বলতে কথা ।
স্বাধীনতা তুমি আমার অহংকার
সাহস দিয়েছো তুমি দেশ থেকে শত্রু বাহিনী দূর করার ।
স্বাধীনতা তুমি সাত কোটি বাঙ্গালীর চেতনা ।
স্বাধীনতা তুমি আমাদের রক্তের আরাধনা ।
আজকের এ দিনে এনে ছিলে স্বাধীনতা ।
দিয়েছো রক্ত পেয়েছো স্বাধীনতা ।
একটি জাতি লক্ষ জনতা
সকলের দাবী একটি স্বাধীনতা ।।
স্বর্ণের চেয়েও খাটি
আমার সোণার বাংলার মাটি ।
ও ভাই আমার দেশের মাটি
তোমাদের কাছে চির ৠনি আমরা পুরো জাতি ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






