
হে মহাদয় দয়াল তোমাকে ডাকার কি বা আছে বাকি
সকাল সন্ধা তোমায় বহু রূপে আঁকি
তবে কি তুমি নেই নাকি
শত যন্ত্রনায় কাতরে তোমার পথে চেয়ে থাকি
তোমার প্রানেই মেলে থাকে নিষ্পাপ এ দুটি আঁখি
তোমার নামের সৌরভ মহিমা আমার পাপিষ্ট এ গায়ে মাখি ।
মনে হয় এইতো এলে বলে
কিন্তু দেখি না এ ভাবনা আমার মিথ্যে হৃদয়ের ছলে
পাইনি তোমার দেখা
তবু তোমায় স্বাগত জানাতে বুকে ভাসে নয়নে নোনা অশ্রু জ্বলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


