somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধূমকেতু

১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌরজগতের পরিভ্রমণমান এক প্রকার মহাকাশীয় বস্তু। পৃথিবী থেকে আমরা যে ধূমকেতু দেখি, সূর্য থেকে বহুদূরে পিণ্ডের আকারে থাকে। এর রয়েছে নিজস্ব পাতলা বায়ুমণ্ডল। কেন্দ্রে থাকে জমাট বরফ, ছোটো ছোটো পাথর ও মহাকাশীয় ধূলিকণা। এর বায়ুমণ্ডলে থাকে, কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনো অক্সাইড, মিথেন ও মহাকাশীয় ধূলিকণা। চওড়ায় এর কেন্দ্র ৪০-১০০ কিলোমিটার হয়ে থাকে। নাসার মতে, ধূমকেতুর কেন্দ্রে ৮৫% বরফ থাকলে তাকে ধূমকেতুর নিউক্লিয়াস হিসেবে বিবেচনা করা যেতে পারে। এরকম স্বল্প ভরের কারণে এর কেন্দ্র গোলাকার না হয়ে এবড়ো থেবড়ো বা অনিয়মিত আকৃতির হয়।

সূর্যের টানে যখন এই বস্তুপিণ্ড ছুটে আসে, তখন এর বায়ুমণ্ডলে ছোটো লেজের সৃষ্টি করে। এই সময় এর আকারকে অনেকটা যতি চিহ্নের 'কমা'র সাথে তুলনা করা হয়ে থাকে। সূর্যের বিকিরণে এর উদ্বায়ী পদার্থগুলো ধূলো ও গ্যাস হয়ে ছড়িয়ে পড়তে থাকে। এর ফলেই কমার সৃষ্টি হয়। সূর্যের নিকটবর্তী হলে এদের গতি বৃদ্ধি পায় এবং দীর্ঘ লেজের সৃষ্টি হয়। ধারণা করা হয়, সূর্যের বিকিরণ বল ও সৌরবায়ুর প্রভাবে এর কমা, সূর্যাবিমূখি একটি বিশাল লেজে পরিণত হয়। এই সময় সূর্য থেকে আগত আলো এই লেজে পড়ে আলোকিত হয়ে উঠে। সৌরঝড়ের প্রভাবে ধূমকেতুর এই লেজের আকারের তারতম্য ঘটে। আলোকিত কেন্দ্র এবং পুচ্ছ মিলে ধূমকেতু রাতের অন্ধকার আকাশকে সৌন্দর্যময় করে তোলে।

অধিকাংশ ক্ষেত্রে এই লেজ অনুজ্জ্বল থাকে বলে টেলিস্কোপ ছাড়া দেখা যায় না। চার্জযুক্ত পরমাণুর এই লেজটি সৃষ্টি হয় নিউক্লিয়াসের গ্যাসীয় বস্তুগুলোর বাষ্পীভবনের কারণে। অতিবেগুনি রশ্মির সংস্পর্শে তা ভেঙ্গে চার্জযুক্ত বস্তুতে পরিণত হয়ে সৌরবায়ুতে তরঙ্গের আকারে প্রবাহিত হয়।

ধূমকেতুর পরিভ্রমণ পথ অনেক দীর্ঘ। এই কারণে দীর্ঘদিন অন্তর অন্তর ধূমকেতু সূর্যের নিকটবর্তী হয়। এই দীর্ঘদিন হতে পারে কয়েক হাজার বৎসর থেকে কয়েক লক্ষ বৎসর পর্যন্ত। অল্প সময়ে পরিভ্রমণমান ধূমকেতু তৈরি হয়- নেপচুন গ্রহের কক্ষপথের পিছনে অবস্থিত কুইপার বলয় (Kuiper belt) থেকে বা এর বলয় সংলগ্ন অঞ্চল থেকে। আর দীর্ঘ-পথ পরিক্রমণকারী ধূমকেতু উৎপন্ন হয় উর্ট মেঘ (Oort cloud) থেকে। ২০১১ খ্রিষ্টাব্দে জ্যোতির্বিজ্ঞানীরা এক প্রতিবেদনে ধূমকেতুর সংখ্যা নির্ধারণ করেছেন প্রায় ২০০০।

ধূমকেতুগুলো এক সময় না একসময় তার মহাকাশে বিলীন হয়ে যায়। এর প্রধান কারণ হলো, দীর্ঘ পথ অতিক্রম করার সময় ধূমকেতু তার নিজস্ব বস্তুকে হারতে থাকে। ফলে একসময় তা মহাকাশীয় বস্তু পুঞ্জের সাথে ধাক্কা খেয়ে বা বড় কোনো নক্ষত্র বা গ্রহের আকর্ষণে উল্কা হয়ে ঝড়ে পরে। অনেক সময় সূর্যের প্রবল আকর্যষণে ধূমকেতুর কেন্দ্র ভেঙে একাধিক ধূমকেতুতে পরিণত হয় বা চিরতরে হারিয়ে যায়। লুইস ও ওয়াল্টার আলভারেজের মতে ৬.৫ কোটি বছর আগে কোনও ধূমকেতু বা বৃহৎ কোন উল্কাপাতের ফলে ডাইনোসরসহ অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। অনেকের ধারণা পৃথিবীর জন্মের পর যথেষ্ট পরিমাণ পানি ধূমকেতু থেকে এসেছিল।

১৯১০ সালের হ্যালীর ধূমকেতু নিয়ে কবিতা লেখেন এবং ১৯২২ সালে ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ধূমকেতুকে দেখেছেন প্রচণ্ড শক্তিশালী কিন্তু খেয়ালী অনাসৃষ্টি হিসেবে। পরবর্তীতে পত্রিকাটির ৮ নভেম্বরের সংখ্যাটি নিষিদ্ধ করা হয়।ধূমকেতুর প্রকাশ উপলক্ষে রবীন্দ্রনাথ নিচের বানীটি লিখে পাঠান।
"কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু

আয় চলে আয়, রে ধূমকেতু,
আঁধারে বাঁধ অগ্নিসেতু,
দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তোর বিজয় কেতন!
অলক্ষণের তিলক রেখা
রাতের ভালে হোক না লেখা,
জাগিয়ে দে রে চমক মেরে
আছে যারা অর্ধচেতন।"

২৪ শ্রাবণ ১৩২৯, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।”

পশ্চিমা সংস্কৃতিতে ধূমকেতুকে ধ্বংসের প্রতীক ও দুনিয়ার দুর্যোগ আগমনের ভবিষ্যদ্বাণী বলে মনে করা হয়। হ্যালীর শৈশবকালেই ৪টি বিশাল ধূমকেতু লন্ডনের আকাশে দেখা যায় যার একটিকে লন্ডনের অগ্নিকাণ্ডের জন্য দায়ী করা হয়েছিল। কিছু বিখ্যাত মানুষের জন্ম-মৃত্যুর সাথে ধূমকেতুর আগমনের সময়ের মিল পাওয়া যায়। মার্ক টোয়াইন সফলভাবে ভবিষ্যদ্বাণী করেন যে তিনি ধূমকেতুর সাথে চলে যাবেন (১৯১০ সালের হ্যালীর ধূমকেতু)।
সায়েন্স ফিকশনে ধূমকেতুকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিপদকে থামানোর প্রতীক হিসেবে দেখা হয়।
চলতি বছরের নভেম্বরে পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জল ধূমকেতু দেখা যাবে।এটি পৃথিবীর আকাশে খালি চোখে দেখা যাবে।রাশিয়ার দুই জ্যোতির্বিজ্ঞানী ভিতালি নেভস্কি ও আর্টিওম নভিকোনোক সম্প্রতি এই ধূমকেতুটির সন্ধান পেয়েছেন। এ মুহূর্তে এটি অনেক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে।কয়েক যুগের মধ্যে এত উজ্জ্বল কোনো নক্ষত্রের দেখা মেলেনি বলেও জানিয়েছেন তাঁরা। এর আলো পূর্ণিমার আলোর চেয়েও বেশি হবে বলে তাঁরা মনে করছেন।
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×