
দুংখ হয় নিজের জন্য নিজের যে খাবার হয়ত গরুও খাবেনা সেগুলো আমাদের খেতে হবে ।
আরে ভাই পচাতো পচাই তাকে আর কেমনে ভালো করবেন । কেন ওগুলো ফেলে দিয়ে না হয়
আবার ভালো কিছু গম আনুন । তা না করে আমাগো খাদ্য মন্ত্রনালয় জীবন প্রাণ দিয়ে পচা গম গুলোকে
ভালো প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
আসল ঘটনা হলো মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তরের গবেষণাগারে ব্রাজিলের নষ্ট গম গুলোকে ভালো গম হিসেবে
প্রমাণ করার প্রক্রিয়া শুরু করছেন আমাগো খাদ্য মন্ত্রণালয় । খাওয়ার অনুপযোগী ওই গমগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা কঠোর অবস্থান নেওয়ার পরেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জীবণ প্রাণ দিয়ে দায় এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এক তথ্যে জানা যায় আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল থেকে পচা গম আমদানির সঙ্গে যারা জড়িত আছেন
তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । কিন্তু এই নির্দেশ দেওয়ার পর গত দুই সপ্তাহ কেটে গেছে। কিন্তু এখন পযন্ত
কোনো কার্যকর ব্যবস্থা নিলেন না খাদ্য মন্ত্রণালয়। বরং নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার নাম করে চলছে কালক্ষেপণ। আর এর ফাঁকে ওইসব পচা গমের তৈরি আটা খেতে বাধ্য করা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে।
ফলে নিম্ন আয়ের মানুষেরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন ।আর এই আটা সাধারন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে
জন সেবাকারী টিআর কাবিখা ওএমএস ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ ভোর ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



